×

তথ্যপ্রযুক্তি

ক্যানন আউটস্ট্যান্ডিং গ্রোথ অ্যাওয়ার্ড পেলো স্মার্ট টেকনোলজিস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৪, ০২:২০ পিএম

ক্যানন আউটস্ট্যান্ডিং গ্রোথ অ্যাওয়ার্ড পেলো স্মার্ট টেকনোলজিস

ছবি: ভোরের কাগজ

বিশ্বখ্যাত ব্র্যান্ড ক্যাননের লার্জ ফরম্যাট প্রিন্টার ব্যবসায়ে ‘আউটস্ট্যান্ডিং গ্রোথ অ্যাওয়ার্ড’ পেয়েছে দেশের অন্যতম শীর্ষ তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। সম্প্রতি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের দি সেন্টারা গ্র্যান্ড হোটেলে আয়োজিত ‘রিজিওনাল পার্টনার্স কনফারেন্স ২০২৪’ শীর্ষক অনুষ্ঠানে লার্জ ফরম্যাট প্রিন্টার ব্যবসায়ে অসাধারণ অবদানের কারণে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার ১৫টি দেশের মধ্যে অন্যতম আউটস্ট্যান্ডিং গ্রোথ হিসেবে এই সম্মাননা প্রদান করা হয়। 

স্মার্ট টেকনোলজিসের পক্ষ থেকে ক্যাননের এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি গ্রহন করেন প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার এবং ক্যানন ডিভিশনের বিজনেস হেড নুর মোহাম্মদ শাহরিয়ার। 

আরো পড়ুন: ডিজিটাল অটোমেশনে টেকসেলবিডির আইকোনিক ইভিনিং অনুষ্ঠিত

১৫টি দেশের ক্যানন লার্জ ফরম্যাট প্রিন্টার ব্যবসায়িক নেতারা, বিশেষজ্ঞ এবং উদ্ভাবকগণের উপস্থিতিতে আয়োজিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ক্যানন সিংগাপুরের ভাইস প্রেসিডেন্ট-সিএএমজি ওআইপি গ্রুপ হেডকোয়ার্টার নোরিহিরো কাটাগিরি, সিএস অ্যান্ড এসএস প্রোডাক্ট মার্কেটিং ডিপার্টমেন্টের রিজিওনাল বিজনেস ইমেজিং সল্যুশন ডিভিশন ডিরেক্টর কাটসুভা টোডে এবং এরিয়া মার্কেটিং প্রোডাক্ট মার্কেটিং ডিপার্টমেন্টের সিনিয়র ম্যানেজার ইয়ুজিরো নাকাগাওয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

আগামীতেও স্মার্ট টেকনোলজিস প্রযুক্তিখাতে গুরুত্বপূর্ণ অবদান রাখার মাধ্যমে দেশের জন্য সুনাম বয়ে আনবে বলে অঙ্গীকারবদ্ধ ক্যানন ব্যবস্থাপনা দল, এমনটাই আশাবাদ ব্যক্ত করেন নুর মোহাম্মদ শাহরিয়ার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

সারজিস আলম ‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App