×

তথ্যপ্রযুক্তি

বেসিসের কার্যক্রম পরিচালনায় ১১ সদস্যের সহায়ক কমিটি গঠন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ০৭:০৫ পিএম

বেসিসের কার্যক্রম পরিচালনায় ১১ সদস্যের সহায়ক কমিটি গঠন

বেসিসের কার্যক্রম পরিচালনায় ১১ সদস্যের সহায়ক কমিটি। ছবি: ভোরের কাগজ

বাণিজ্য সংগঠন আইন ২০২২-এর ১৮ ধারার ২(ক) উপধারা অনুযায়ী বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর কার্যক্রম পরিচালনায় প্রশাসককে সহযোগিতা প্রদানের লক্ষ্যে বেসিসের ১১ জন সদস্যের সমন্বয়ে একটি সহায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ রবিবার (৮ ডিসেম্বর) বেসিসের সদ্য নিযুক্ত প্রশাসক ড. মুহম্মদ মেহেদী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়।   

আরো পড়ুন- বেসিসে প্রশাসকের দায়িত্ব নিলেন ড. মেহেদী হাসান

এই সহায়ক কমিটিতে রয়েছেন মো. এনায়েতুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, উল্কাসেমি প্রা: লি:, রাফেল কবির, ব্যবস্থাপনা পরিচালক, ডিএনএস সফটওয়্যার লি:, মো. মিজানুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, নিউরোসফট টেকনোলজিস লি:, ফৌজিয়া নিগার সুলতানা, ব্যবস্থাপনা পরিচালক, ইনফোব্যান রিয়েল্ম আইটি সলিউশন্স:, জসিম উদ্দিন নিজামী, প্রধান নির্বাহী কর্মকর্তা, ড্রিম টেক:, মো. নাজমুস সাহাদাত, ব্যবস্থাপনা পরিচালক, ই-বিজনেস সফট সলিউশন্স লি:, আবদুল্লাহ ইবনে নুরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক, সলিউশন ওয়ার্ল্ড লিমিটেড:, মো. রওশন কামাল জেমস, ব্যবস্থাপনা পরিচালক, টেকসল টেকনোলজিস লি:, মো. ইমরুল কায়েস পরাগ, ব্যবস্থাপনা পরিচালক, টাচ অ্যান্ড সলভ টেকনোলজিস লি:, মোস্তাইন বিল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক, ম্যাটিওরস ডট কম: এবং এ এইচ এম রোকমুনুর জামান রনি, প্রধান নির্বাহী কর্মকর্তা, এইচআরসফটবিডি।

তবে এই সহায়ক কমিটি কিসের ভিত্তিতে গঠন করা হয়েছে সে বিষয়ে স্পষ্ট করে কোনো কিছু জানানো হয়নি। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App