×

টেলিকম

ইন্টারনেটের নতুন দাম নির্ধারণ করেছে বিটিআরসি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১১:১১ এএম

ইন্টারনেটের নতুন দাম নির্ধারণ করেছে বিটিআরসি

ছবি: সংগৃহীত

দেশের উচ্চগতির ব্রডব্যান্ড সেবা আরো সহজলভ্য করতে নতুন শুল্ক কাঠামো অনুমোদন করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সরকারের ‘এক দেশ, এক রেট’ নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে এখন থেকে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) স্যাম অনলাইন সর্বনিম্ন ৫০০ টাকায় ৩০ এমবিপিএস এবং সর্বোচ্চ ৩০০০ টাকায় ২৫০ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা দিতে পারবে।

সোমবার (২৭ এপ্রিল) বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন শুল্ক পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন জানায়, ‘এক দেশ, এক রেট’ নীতিমালার আলোকে ৫ এমবিপিএস থেকে ৪০ এমবিপিএস পর্যন্ত ব্যান্ডউইডথের আনুপাতিক সমন্বয়ের ভিত্তিতে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। গ্রাহক পর্যায়ে সেবার মান নিশ্চিতের শর্তে স্যাম অনলাইনকে ৩০ এমবিপিএস থেকে ২৫০ এমবিপিএস পর্যন্ত বিভিন্ন প্যাকেজ পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।

নতুন তালিকা অনুযায়ী, ৩০ এমবিপিএস গতির ইন্টারনেটের মাসিক সর্বোচ্চ মূল্য ৫০০ টাকা, ১০০ এমবিপিএসের জন্য ১০০০ টাকা এবং ২৫০ এমবিপিএস প্যাকেজের জন্য মাসিক ৩০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিটিআরসি আরো বলা হয়, এসব সংযোগে সর্বোচ্চ শেয়ারড কন্টেনশন রেশিও হবে ১ঃ৮। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আদালতে নেওয়ার পথে দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

আদালতে নেওয়ার পথে দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

সরকারি খরচে আইনি সহায়তা পেয়েছে ১৪ লাখের বেশি মানুষ

সরকারি খরচে আইনি সহায়তা পেয়েছে ১৪ লাখের বেশি মানুষ

বিপর্যয়ের মুখে শিল্পোৎপাদন

জ্বালানি-বিদ্যুৎ সংকট বিপর্যয়ের মুখে শিল্পোৎপাদন

জাপানে বিপুল জনশক্তি পাঠানোর প্রস্তুতি বাংলাদেশের

জাপানে বিপুল জনশক্তি পাঠানোর প্রস্তুতি বাংলাদেশের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App