×

টেলিকম

ডিপসিকের নতুন মডেলে কেন নেই আগের আলোড়ন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০২:৪৬ পিএম

ডিপসিকের নতুন মডেলে কেন নেই আগের আলোড়ন

ছবি: সংগৃহীত

চীনা এআই স্টার্টআপ ডিপসিকের নতুন মডেল ‘ভি৪’ বাজারে আসলেও আগের মতো তেমন আলোড়ন সৃষ্টি করতে পারেনি। গত বছর ‘ভি৩’ ও ‘আর১’ মডেল দিয়ে কম খরচে শক্তিশালী পারফরম্যান্স দেখিয়ে বিশ্বজুড়ে প্রযুক্তি বাজারে বড় ধরনের প্রভাব ফেলেছিল প্রতিষ্ঠানটি।

তবে বিশ্লেষকরা বলছেন, এখন বাজার অনেক বেশি বাস্তববাদী হয়ে উঠেছে। কম খরচে কার্যকর এআই মডেল এখন সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে, ফলে নতুন মডেল নিয়ে বিস্ময় কমে গেছে। পাশাপাশি চীনের অভ্যন্তরীণ বাজারেও প্রতিযোগিতা বেড়েছে, যেখানে ‘কিমি’ ও ‘কোয়েন’এর মতো প্রতিদ্বন্দ্বী দ্রুত উন্নতি করছে।

ডিপসিকের নতুন মডেলটি হুয়াওয়ের চিপে চালানোর উপযোগী করে তৈরি করা হয়েছে, যা যুক্তরাষ্ট্রের চিপ রপ্তানি নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এখন মূল প্রতিযোগিতা বাজারে প্রভাব নয়, বরং প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব ও নিজস্ব চিপে এআই উন্নয়ন সক্ষমতা নিয়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

করদাতার সঙ্গে কর্মকর্তার যোগাযোগ থাকবে না

করদাতার সঙ্গে কর্মকর্তার যোগাযোগ থাকবে না

পে স্কেলের গেজেট প্রকাশে শেষ বাধা কোথায়

পে স্কেলের গেজেট প্রকাশে শেষ বাধা কোথায়

এনবিআরের ৭ সহকারী কর্মকর্তার বদলি

এনবিআরের ৭ সহকারী কর্মকর্তার বদলি

ফ্রি এআই প্রশিক্ষণ, ভাতা দৈনিক ২০০ টাকা

ফ্রি এআই প্রশিক্ষণ, ভাতা দৈনিক ২০০ টাকা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App