×

টেনিস

অস্ট্রেলিয়ান ওপেন

শিরোপা জিতলেন কার্লোস আলকারাজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪২ পিএম

শিরোপা জিতলেন কার্লোস আলকারাজ

ছবি: সংগৃহীত

নোভাক জকোভিচের ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের অপেক্ষা আরও বাড়ল। সার্বিয়ান কিংবদন্তির স্বপ্ন চূর্ণ করে দিয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতে নিলেন স্প্যানিশ সেনসেশন কার্লোস আলকারাজ। রোববার রড লেভার অ্যারেনায় ৩ ঘণ্টা ৩ মিনিটের চার সেটের রোমাঞ্চকর লড়াইয়ে জকোভিচকে ২-৬, ৬-২, ৬-৩, ৭-৫ গেমে হারিয়েছেন তিনি।

এই জয়ে মাত্র ২২ বছর বয়সেই ‘ক্যারিয়ার স্ল্যাম’ (চারটি ভিন্ন গ্র্যান্ড স্ল্যাম জয়) পূর্ণ করলেন আলকারাজ। ওপেন যুগে এত কম বয়সে এই কীর্তি আর কারও নেই। এমনকি তার ‘গুরু’ রাফায়েল নাদালকেও ছাড়িয়ে গেছেন তিনি। এটি আলকারাজের ক্যারিয়ারের সপ্তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা।

ফাইনালে দুর্দান্ত শুরু করেছিলেন অভিজ্ঞ জকোভিচ। আলকারাজের ভুলে এবং নিজের অভিজ্ঞতায় প্রথম সেট ৬-২ ব্যবধানে সহজেই জিতে নেন তিনি। তবে দ্বিতীয় সেটেই ঘুরে দাঁড়ান স্প্যানিশ তারকা। জোকোভিচের সার্ভ ভেঙে ৬-২ গেমে সেট জিতে সমতা ফেরান।

তৃতীয় ও চতুর্থ সেটে ৩৮ বছর বয়সী জকোভিচের খেলায় বয়সের ছাপ স্পষ্ট হয়। ২২ বছরের আলকারাজের গতির কাছে হার মানেন তিনি। তৃতীয় সেট ৬-৩ ব্যবধানে জেতার পর চতুর্থ সেটে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ৭-৫ গেমে জয় নিশ্চিত করেন আলকারাজ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুইশ বছরের ঐতিহ্যে পূর্বপুরুষ স্মরণে মুখর বরিশাল মহাশ্মশান

দুইশ বছরের ঐতিহ্যে পূর্বপুরুষ স্মরণে মুখর বরিশাল মহাশ্মশান

বিএনপির কর্মসূচিতে বেজে উঠল ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’

বিএনপির কর্মসূচিতে বেজে উঠল ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’

ডিসেম্বরে আপার আসার সুযোগ নেই, এলেও ফাঁসির মঞ্চ প্রস্তুত: নাহিদ ইসলাম

ডিসেম্বরে আপার আসার সুযোগ নেই, এলেও ফাঁসির মঞ্চ প্রস্তুত: নাহিদ ইসলাম

ইরানের ওপর স্থল অবরোধ আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের ওপর স্থল অবরোধ আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App