×

টিপস

অল্প বয়সে হার্ট অ্যাটাক, নেপথ্যে যে কারণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০২:৪২ পিএম

অল্প বয়সে হার্ট অ্যাটাক, নেপথ্যে যে কারণ

ছবি : সংগৃহীত

অটোইমিউন রোগ এমন একটি অবস্থা, যেখানে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভুলবশত নিজের সুস্থ কোষকেই আক্রমণ করে। স্বাভাবিকভাবে শরীর জীবাণু বা ক্ষতিকর উপাদান শনাক্ত করে অ্যান্টিবডির মাধ্যমে সেগুলো ধ্বংস করে। কিন্তু অটোইমিউন রোগে এই প্রতিরক্ষা ব্যবস্থাই নিজের কোষকে শত্রু মনে করে ক্ষতি করতে শুরু করে। ভাস্কুলাইটিস এমনই একটি অটোইমিউন রোগ, যেখানে শরীরের রক্তনালিতে প্রদাহ সৃষ্টি হয়।

চিকিৎসকদের মতে, আক্রান্ত রক্তনালির আকার অনুযায়ী ভাস্কুলাইটিসকে তিন ভাগে ভাগ করা হয়। বড় রক্তনালির ভাস্কুলাইটিসে অ্যাওর্টার মতো প্রধান ধমনিগুলো আক্রান্ত হয়। মাঝারি রক্তনালির ভাস্কুলাইটিসে মাঝারি আকারের ধমনিগুলো ক্ষতিগ্রস্ত হয়। আর ছোট রক্তনালির ভাস্কুলাইটিসে শরীরের বিভিন্ন অঙ্গের ক্ষুদ্র রক্তজালিকা প্রদাহে আক্রান্ত হয়।

বিশেষজ্ঞরা বলছেন, অল্প বয়সে হার্ট অ্যাটাকের একটি গুরুত্বপূর্ণ কারণ হতে পারে ভাস্কুলাইটিস। রক্তনালির প্রদাহের কারণে তিনভাবে হৃদ্‌রোগের ঝুঁকি তৈরি হয়। প্রথমত, প্রদাহের কারণে রক্তনালির ভেতরের দেয়াল ফুলে গিয়ে রক্ত চলাচলের পথ সংকুচিত হয়ে পড়ে। এতে হৃদ্‌যন্ত্রে পর্যাপ্ত রক্ত পৌঁছায় না এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি তৈরি হয়। দ্বিতীয়ত, দীর্ঘদিনের প্রদাহে রক্তনালির দেয়াল দুর্বল হয়ে যেতে পারে। তখন ক্ষতিগ্রস্ত অংশে রক্ত জমাট বাঁধার (ব্লাড ক্লট) প্রবণতা তৈরি হয়। এই জমাট রক্তনালির পথ পুরোপুরি বন্ধ করে দিলে হঠাৎ মারাত্মক হার্ট অ্যাটাক হতে পারে।

আরো পড়ুন : হেপাটাইটিস প্রতিরোধে মানুন ১০ জরুরি স্বাস্থ্যপরামর্শ

তৃতীয়ত, প্রদাহের কারণে কোনো কোনো ক্ষেত্রে রক্তনালি বেলুনের মতো ফুলে যায়, যাকে অ্যানিউরিজম বলা হয়। এটি ফেটে গেলে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হতে পারে, যা প্রাণঘাতী জটিলতার কারণ হতে পারে।

চিকিৎসকদের পরামর্শ, অল্প বয়সে যদি কোনো স্পষ্ট কারণ ছাড়াই বুকে ব্যথা, দীর্ঘদিন জ্বর, ওজন কমে যাওয়া, ত্বকে র‍্যাশ বা অন্যান্য অস্বাভাবিক উপসর্গ দেখা দেয়, অথচ ইসিজি বা ইকোর রিপোর্ট স্বাভাবিক থাকে, তাহলে ভাস্কুলাইটিসের সম্ভাবনাও বিবেচনায় রাখা উচিত। এমন লক্ষণ দেখা দিলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশের প্রস্তুতি সম্পন্ন

নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশের প্রস্তুতি সম্পন্ন

 ঘুমের মধ্যে স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী

পরকীয়ার জের ঘুমের মধ্যে স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী

প্রতি মুহূর্তে ফাঁসির মঞ্চের ওপরই আছি : জামায়াত আমির

প্রতি মুহূর্তে ফাঁসির মঞ্চের ওপরই আছি : জামায়াত আমির

হবিগঞ্জের পর গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা

হবিগঞ্জের পর গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App