×

পর্যটন

এমডির নির্দেশ

বিমানের বলাকায় সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পিএম

বিমানের বলাকায় সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রধান কার্যালয় বলাকায় সাংবাদিকদের প্রবেশে দুই দিনের অলিখিত নিষেধাজ্ঞা দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল থেকে বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহের জন্য সেখানে গিয়ে প্রবেশের অনুমতি না পেয়ে ফিরে আসছেন সাংবাদিকরা।

বিমানের জনসংযোগ কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ জানিয়েছেন, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাইজার সোহেল আহমেদের নির্দেশে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে মহিউদ্দিন আহমেদ বলেন, ‘এমডি স্যার নির্দেশ দিয়েছেন, আগামী দুই দিন কোনো সাংবাদিককে যাতে ভেতরে আসতে না দিই।’ এ সময় তিনি সাংবাদিকদের ২দিন অপেক্ষা করার অনুরোধ জানান।

সকাল থেকে বলাকার ফটকে যাওয়া কয়েকজন সাংবাদিক জানান, তথ্য সংগ্রহের জন্য প্রবেশ করতে চাইলে নিরাপত্তাকর্মীরা তাঁদের জানিয়ে দেন, ভেতরে যাওয়ার অনুমতি নেই। ফলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে দেখা কিংবা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে না পেরেই তাঁদের ফিরে আসতে হয়।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সাংবাদিকরা বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনস একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। এর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তথ্য সংগ্রহ করা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব। এভাবে প্রবেশে বাধা দেওয়া অযৌক্তিক। তাঁরা এ ঘটনার নিন্দা জানান।

এ বিষয়ে বক্তব্য জানতে বিমানের এমডি কাইজার সোহেল আহমেদের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর মোবাইলে খুদেবার্তা পাঠানো হলেও কোনো সাড়া মেলেনি। কী কারণে সাংবাদিকদের প্রবেশে দুই দিনের এই অলিখিত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তা জানা যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

সরকারি কলেজ শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

‘প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে’

প্রধানমন্ত্রী ‘প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে’

বিমানের বলাকায় সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা

এমডির নির্দেশ বিমানের বলাকায় সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা

ডেঙ্গুতে এক দিনে প্রাণ ঝরল ১০ জনের

ডেঙ্গুতে এক দিনে প্রাণ ঝরল ১০ জনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App