×

সম্পাদকীয় ও মুক্তচিন্তা

প্রেক্ষিত বাংলাদেশ

বিশ্ব শরণার্থী সংকট সমস্যা

Icon

প্রকাশ: ২৭ জুন ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিশ্ব শরণার্থী সংকট সমস্যা

শরণার্থী সংকট সমস্যা বর্তমানে দেশ ও আন্তর্জাতিক পর্যায়ের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যেখানে আশ্রয়হীন হয়ে বাস্তুচ্যুত হচ্ছে অসংখ্য মানুষ। আর বাস্তুচ্যুত হয়ে অন্যত্র আশ্রয় নিলে তাকে বলা হয় শরণার্থী। যে পৃথিবীই মানুষের একমাত্র নিরাপদ আবাসস্থল সেই পৃথিবীতেই মানুষ সবচেয়ে বেশি নিগৃহীত এবং মৌলিক অধিকার থেকে বঞ্চিত।

যুদ্ধ, সহিংসতা ও নিপীড়নের কারণে বিশ্বের ১২ কোটি মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছেন। ক্রমবর্ধমান এই সংখ্যাকে ‘ভয়ানক’ হিসেবে বর্ণনা করেছে বিশ্ব সংস্থাটি। ক্রমবর্ধমান এই সংকটটি বৈশ্বিক অবকাঠামোতে নেতিবাচক প্রভাব ফেলছে।

এদের মধ্যে রয়েছে ১০ লক্ষাধিক রোহিঙ্গা, যারা মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে ২০১৭ সাল থেকে প্রায় ১০ লাখ রোহিঙ্গার বসবাস। আধিপত্য বিস্তার নিয়ে সশস্ত্র গোষ্ঠীগুলোর লড়াই এবং ত্রাণসহায়তা কমে আসায় সেখানকার ভয়াবহ পরিস্থিতির আরো অবনতি হয়েছে। ঢাকা ও নেপিডো শরণার্থীদের মিয়ানমারে প্রত্যাবাসনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু বিরাজমান নিরাপত্তাহীনতা এবং নাগরিকত্ব ও অন্যান্য সুরক্ষার বিষয়ে স্পষ্ট প্রতিশ্রæতি না থাকায় বড় সংখ্যক শরণার্থীর প্রত্যাবাসনের বিষয়টি অবাস্তব। বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বৃদ্ধির একটি বড় কারণ সুদানের গৃহযুদ্ধ। ২০২৩ সালের এপ্রিলে সুদানে দুই জেনারেলের ক্ষমতার লড়াইয়ে যুদ্ধ শুরু হয়। পরে তা গৃহযুদ্ধে রূপ নেয়। ইউএনএইচসিআর বলছে, এই গৃহযুদ্ধে ৯০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

জাতিসংঘের হিসাব মতে, গত বছর ইউক্রেনের অভ্যন্তরে প্রায় ৭ লাখ ৫০ হাজার মানুষ নতুনভাবে বাস্তুচ্যুত হয়েছে। ২০২৩ সালের শেষ নাগাদ দেশটির মোট ৩৭ লাখ মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে।

বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে রোহিঙ্গা সংকট সমস্যার প্রকটতা ক্রমান্বয়ে বাড়ছে। শুধু আর্থিক সীমাবদ্ধতাই নয়, জাতীয় নিরাপত্তার ক্ষেত্রেও ঝুঁকিতে রয়েছে। রোহিঙ্গাদের একটি অংশ বিশেষ করে যুবকরা যারা সশস্ত্র সংগঠন এবং অপরাধী চক্রে যোগদান করেছে, তারা অপহরণ, চাঁদাবাজি, মাদক ব্যবসা, ডাকাতি, স্বর্ণ চোরাচালান এবং অন্য অপরাধে জড়িত হওয়ায় শরণার্থী শিবিরের অবস্থা দিন দিন অবনতি হচ্ছে। চলমান রোহিঙ্গা সংকটের মধ্যে বাংলাদেশ বারবার বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে নিরাপত্তা উদ্বেগ প্রকাশ করে যাচ্ছে, তবুও প্রত্যাবাসনের আন্তর্জাতিক কোনো অর্থবহ ও আপাত প্রচেষ্টা দেখা যাচ্ছে না। যেহেতু রাখাইন রাজ্যের পরিস্থিতি গুরুতর এবং আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনীর মধ্যে পুনরায় সংঘর্ষের কারণে প্রত্যাবাসনের আপাত কোনো লক্ষণ নেই, তাই বাংলাদেশে অবস্থান করা ১.৩ মিলিয়নেরও বেশি রোহিঙ্গার জীবন টিকিয়ে রাখা দেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। ইতোমধ্যে বিশ্ব শরণার্থী সংকট দিবসে নতুন উদ্যমে রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান জানিয়েছে দাতাসংস্থাগুলো। তবে মিয়ানমারে ক্রমবর্ধমান সংঘাত এবং মানবিক অবস্থার অবনতির অর্থ হলো যে এটি নিকট ভবিষ্যতে অসম্ভব। রাখাইন রাজ্যের ক্রমবর্ধমান পরিস্থিতি এবং সীমান্তের ক্রস-বর্ডারে এর প্রভাব নিয়ে গভীরভাবে উদ্বিগ্নতা প্রকাশ করেছে দাতা সংস্থাগুলো।

২০২৩ সালে ডিসেম্বরে গেøাবাল রিফিউজি ফোরামে, তারা জোরপূর্বক বাস্তুচ্যুতির জটিলতা মোকাবিলার জন্য বৈশ্বিক দায়িত্ব এবং অংশীদারত্ব বাড়ানোর জন্য একটি যৌথ প্রতিশ্রæতি দিয়েছে। ২০২৩ সালে ডিসেম্বরে গেøাবাল রিফিউজি ফোরামে জোরপূর্বক বাস্তুচ্যুতির জটিলতা মোকাবিলার জন্য বৈশ্বিক দায়িত্ব এবং অংশীদারত্ব বাড়ানোর জন্য যৌথ প্রচেষ্টা চালানো হচ্ছে। যাতে শিবিরগুলোতে, শরণার্থীদের জন্য শিক্ষা এবং জীবিকার সুযোগ বাড়ানো, ভবিষ্যৎ প্রজন্মের জন্য দারিদ্র্য এবং সেই চক্র কাটিয়ে ওঠার জন্য প্রয়োজনীয় আত্মনির্ভরশীলতা তৈরি করতে পারে। ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতা মোকাবিলায় বাংলাদেশকেও শরণার্থী শিবিরগুলোতে আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা সংস্কার করতে হবে, শরণার্থী জনগোষ্ঠীর মধ্য থেকে বৃহত্তর বেসামরিক নেতৃত্বের সুযোগ করে দিতে হবে। রোহিঙ্গা শরণার্থীদের জন্য তাদের স্বেচ্ছায় নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং দীর্ঘমেয়াদে টেকসই প্রত্যাবাসনের ব্যাপারে আমরা আশাবাদী।

সুমাইয়া আকতার, বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাল যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

কাল যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

কবে হচ্ছে এইচএসসির ফল প্রকাশ? জেনে নিন

কবে হচ্ছে এইচএসসির ফল প্রকাশ? জেনে নিন

কারখানায় বিপুল ঘোড়া জবাই, অতঃপর...

কারখানায় বিপুল ঘোড়া জবাই, অতঃপর...

এমপি নজরুলের স্ত্রী মরিয়মের আত্মহত্যা, কারাগারে মামা

এমপি নজরুলের স্ত্রী মরিয়মের আত্মহত্যা, কারাগারে মামা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App