×

সম্পাদকীয় ও মুক্তচিন্তা

সম্পাদকীয়

হামে ৭০০ শিশুর মৃত্যু একটি জাতীয় সতর্কবার্তা

Icon

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

হামে ৭০০ শিশুর মৃত্যু একটি জাতীয় সতর্কবার্তা

দেশে হামের প্রাদুর্ভাব ও মহামারি পরিস্থিতি দিন দিন যে রূপ ধারণ করছে, তা অত্যন্ত উদ্বেগজনক ও বেদনাদায়ক। গণমাধ্যমে প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে শিশু মৃত্যুর সংখ্যা ইতোমধ্যে সাতশত ছাড়িয়ে গেছে। আক্রান্তের সংখ্যাও প্রায় লাখের কাছাকাছি। সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। একটি প্রতিরোধযোগ্য রোগ হিসেবে টিকার যুগে এসে এত বিপুলসংখ্যক শিশুর প্রাণহানি কোনোভাবেই মেনে নেয়া যায় না।

এই সংকটের মূলে রয়েছে টিকাদানের ঘাটতি এবং সচেতনতার অভাব। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বারবার বলছেন, সময়মতো টিকা নিশ্চিত করাই হাম প্রতিরোধের একমাত্র কার্যকর উপায়। কিন্তু এত বিপুলসংখ্যক শিশু আক্রান্ত ও মৃত্যুর শিকার হওয়া ইঙ্গিত করে যে, টিকাদান কর্মসূচিতে কোথাও বড় ধরনের ফাঁক রয়ে গেছে। বিশেষ করে প্রান্তিক ও প্রত্যন্ত অঞ্চলের শিশুরা টিকাদানের আওতা থেকে বাদ পড়ছে কিনা, তা খতিয়ে দেখা জরুরি। পাশাপাশি, শিশুদের জ্বর ও শরীরে র‌্যাশ বা ফুসকুড়ি দেখা দিলে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অভিভাবকদের অসচেতনতাও এই মৃত্যুর মিছিলকে দীর্ঘায়িত করছে।

এখানে আরো একটি বড় উদ্বেগের জায়গা হলো তথ্য ও ব্যবস্থাপনার ঘাটতি। স্বাস্থ্য অধিদপ্তর আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রকাশ করলেও, এর গভীরে গিয়ে কোনো বিশ্লেষণাত্মক তথ্য দিচ্ছে না। মৃত শিশুদের বয়স কত, তারা কোন আর্থসামাজিক শ্রেণির, আক্রান্ত হওয়ার কতদিন পর মারা যাচ্ছে কিংবা মৃত্যুর আগে তারা আদৌ কোনো চিকিৎসা পেয়েছিল কিনা- এমন গুরুত্বপূর্ণ ডেটা বা তথ্য অনুপস্থিত। অথচ, একটি কার্যকর মহামারি মোকাবিলা কৌশলের জন্য এই তথ্যগুলো অত্যন্ত জরুরি। কোন এলাকায় রোগটি বেশি ছড়াচ্ছে এবং কেন ছড়াচ্ছে, তা নিখুঁতভাবে না জানলে সঠিক ব্যবস্থা নেয়া অসম্ভব।

এই ভয়াবহ পরিস্থিতি থেকে উত্তরণে সরকারকে এখনই যুদ্ধকালীন তৎপরতা চালাতে হবে। প্রথমত, যেসব এলাকায় সংক্রমণ বেশি, সেখানে জরুরি ভিত্তিতে ক্র্যাশ প্রোগ্রামের মাধ্যমে শতভাগ শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, তৃণমূল পর্যায়ে ব্যাপক সচেতনতামূলক প্রচার চালাতে হবে, যাতে উপসর্গ দেখামাত্রই অভিভাবকরা শিশুকে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। একই সঙ্গে হাসপাতালগুলোতে হাম আক্রান্ত শিশুদের জন্য বিশেষায়িত নিবিড় চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

সাত শতাধিক শিশুর প্রাণহানি একটি জাতীয় সতর্কবার্তা। এই বিপর্যয় রুখতে স্বাস্থ্য বিভাগকে তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করে মাঠপর্যায়ে কঠোর ও সমন্বিত পদক্ষেপ নিতে হবে। আর একটি শিশুর প্রাণও যেন হামের মতো নিরাময়যোগ্য রোগে অকালে ঝরে না যায়, সেটি নিশ্চিত করাই হোক এই মুহূর্তের প্রধান অগ্রাধিকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে’

‘দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে’

ফেনী জেলা আওয়ামী লীগ সভাপতি আর নেই

ফেনী জেলা আওয়ামী লীগ সভাপতি আর নেই

‘হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানাবে সরকার’

‘হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানাবে সরকার’

৪ দিনেই ১০০ কোটির ক্লাবে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’

৪ দিনেই ১০০ কোটির ক্লাবে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App