×

বিনোদন

‘তুফান’র বিরুদ্ধে আইন ভঙ্গের অভিযোগ

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৩ মে ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

‘তুফান’র বিরুদ্ধে আইন ভঙ্গের অভিযোগ
আগামী ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের নতুন সিনেমা ‘তুফান’। এখন পুরোদমে চলছে এই ছবির শুটিং। ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে তুফানের পোস্টার ও টিজার, যা বেশ সাড়া ফেলেছে দর্শকদের মাঝে। তবে এরই মধ্যে আইন ভঙ্গের অভিযোগ উঠল সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। নিয়মনীতির তোয়াক্কা না করেই এগিয়ে যাচ্ছে ‘তুফান’ এমনটাই দাবি করছেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড।

 সিনেমাটির বিরুদ্ধে অভিযোগ, সেন্সর ছাড়পত্রবিহীন টিজার প্রেক্ষাগৃহে প্রদর্শন করা হয়েছে। বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান খালেদা বেগম। তিনি জানান, সেন্সর বোর্ডের অনুমতি ছাড়াই নারায়ণগঞ্জে ‘গুলশান’ সিনেমা হলে গতকাল ১০ মে দুপুর ১২টার শোতে দেখানো হয় ‘তুফান’ সিনেমার টিজার। বিষয়টি নজরে এসেছে তাদের। 

খালেদা বেগম বলেন, ‘সেন্সরবিহীন টিজার প্রদর্শনের বিষয়টি আমরা শুনেছি। আমাদের ইন্সপেক্টর যাবে সেখানে। সেন্সর ছাড়পত্রবিহীন সিনেমা প্রদর্শন করা বেআইনি। নারায়ণগঞ্জ ছাড়াও অন্য কোথাও চলে কিনা সেটাও আমরা দেখছি। সারাদেশে আমাদের ইন্সপেক্টর মাত্র তিনজন। যে কারণে সবগুলো প্রেক্ষাগৃহে দেখা মুশকিল। তারপরও যেখানে এমন বেআইনি প্রদর্শন হবে আমরা ব্যবস্থা নেব।’ 

‘তুফান’ ছবির প্রযোজক শাহরিয়ার শাকিল গণমাধ্যমকে বলেন, ‘এ বিষয়ে আমরা কিছুই জানি না। আমরা তুফান ছবির কোনো টিজার বা পোস্টার হলে প্রদর্শনের জন্য এখনো দেইনি। দিলে সেন্সর বোর্ডের অনুমতি নিয়েই দেব। এখন যদি কেউ পাইরেসি করে তা প্রদর্শন করে এটা তাদের ব্যাপার। কারা এটি করছে, কেন করেছে এটা জানতে পারলে আমরাও আইনি ব্যবস্থা নেব।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

গোপালগঞ্জের সহিংসতা নিয়ে রাষ্ট্রপতির জরুরি পদক্ষেপ চায় জামায়াত

গোপালগঞ্জের সহিংসতা নিয়ে রাষ্ট্রপতির জরুরি পদক্ষেপ চায় জামায়াত

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ

সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App