×

বিনোদন

দাদাগিরির মঞ্চে শুরু হলো দেবের নতুন ইনিংস

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দাদাগিরির মঞ্চে শুরু  হলো দেবের নতুন  ইনিংস

ভারতীয় বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো দাদাগিরির ইতিহাসে শুরু হলো এক নতুন অধ্যায়। বহু বছর ধরে এই অনুষ্ঠানের মুখ ছিলেন সৌরভ গাঙ্গুলী। এবার সেই মঞ্চে প্রথমবার সঞ্চালকের দায়িত্ব নিয়ে আত্মপ্রকাশ করলেন টালিউড সুপারস্টার দেব। ১১তম সিজনের প্রথম পর্বের শুটিং ঘিরে ছিল উৎসবের আবহ। দর্শক, অনুরাগী থেকে টলিউডের বিশিষ্ট ব্যক্তিত্ব সবার উপস্থিতিতে দেবকে জানানো হলো নতুন যাত্রার শুভেচ্ছা। এই বিশেষ দিনের জন্য সম্পূর্ণ নতুন লুকে ধরা দেন দেব। লাল গালিচায় অতিথিদের স্বাগত জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, গায়ক শান, ভারতীয় ফুটবলের কিংবদন্তি সুনীল ছেত্রীসহ একাধিক বিশিষ্ট অতিথি। মঞ্চে দেব ও প্রসেনজিৎকে একসঙ্গে দেখে করতালিতে ফেটে পড়েন উপস্থিত দর্শক। মশাল প্রজ্বালনের মধ্য দিয়ে শুরু হয় নতুন সিজনের প্রথম পর্বের শুটিং। নতুন সঞ্চালক, নতুন ভাবনা সবকিছু নিখুঁতভাবে তুলে ধরতে গতকাল মঙ্গলবার সকাল থেকেই শুটিংয়ের প্রতিটি খুঁটিনাটি তদারকি করেন পরিচালক অভিজিৎ সেন। বড়পর্দায় তার পরিচালনায় কাজ করলেও, ছোটপর্দার কোনো রিয়্যালিটি শো’য়ে এই প্রথম একসঙ্গে কাজ করলেন দেব ও অভিজিৎ। নতুন দায়িত্ব নিয়ে দেবও ছিলেন উচ্ছ¡সিত। যদিও স্বীকার করলেন, হালকা নার্ভাসনেস ছিল। তার কথায়, ‘হালকা টেনশন হচ্ছে, তবে দারুণ টিম। ফলে টেনশনটা ওরাই নিয়ে নিয়েছে। আমায় শুধু কাজটা করতে হবে। দাদাগিরি না করেও ভালবাসা দিয়ে দাদাগিরি করা যায়, এটাই তো প্রমাণ করার। অভিজিতের সঙ্গে ছোটপর্দায় এই প্রথম কাজ। আশা রাখব, দর্শক এতগুলো সিজন ধরে দাদাগিরি দেখে এসেছেন, এবার ততটাই ভালো বা আরো ভালো করার চেষ্টা করব।’ এই বক্তব্যেই যেন স্পষ্ট, নিজের স্বতন্ত্র পরিচয় নিয়েই দাদাগিরির মঞ্চে নতুন ইনিংস শুরু করতে চান দেব। আর প্রথম দিনের জাঁকজমকপূর্ণ আয়োজন দেখেই বোঝা গেল, এই নতুন সফর ঘিরে দর্শকদের প্রত্যাশাও তুঙ্গে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফেনীতে পৃথক দুর্ঘটনায় নিহত ২

ফেনীতে পৃথক দুর্ঘটনায় নিহত ২

পরের ম্যাচে হলান্ডকে বিশ্রাম নিতে বললেন ব্রাজিল ফরোয়ার্ড

পরের ম্যাচে হলান্ডকে বিশ্রাম নিতে বললেন ব্রাজিল ফরোয়ার্ড

৪৮ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপের শঙ্কা

৪৮ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপের শঙ্কা

পেছন থেকে হঠাৎ গুলি, সড়কেই মৃত্যু হলো যুবকের

পেছন থেকে হঠাৎ গুলি, সড়কেই মৃত্যু হলো যুবকের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App