×

বিনোদন

ওটিটিতে আসছে ‘রকস্টার’

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ওটিটিতে আসছে ‘রকস্টার’

ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’ এবার আসছে ওটিটি প্ল্যাটফর্মে। আগামী ২৩ জুলাই দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে আজমান রুশো পরিচালিত সিনেমাটি। গত বুধবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে চরকি। নিজেদের ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে তারা লিখেছে, ‘অহংকার থেকে অনুতাপ, পতন থেকে পুনর্জন্ম। ২৩ জুলাই বাকি সব প্ল্যান বাদ। কারণ সিনেমা হল কাঁপিয়ে এবার ‘রকস্টার’ আসছে চরকিতে।’ ঈদে মুক্তির পর ‘রকস্টার’ দর্শকদের মধ্যে বেশ আলোচনার জন্ম দিলেও বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি। তবে ওটিটিতে মুক্তির মাধ্যমে সিনেমাটি নতুন করে আরো বড় দর্শকগোষ্ঠীর কাছে পৌঁছানোর সুযোগ পাচ্ছে। ‘রকস্টার’ নির্মাতা আজমান রুশোর প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা। দীর্ঘদিন বিজ্ঞাপনচিত্র নির্মাণের পর এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। সিনেমার গল্পের কেন্দ্রে রয়েছে আগুন নামের এক সংগীতশিল্পী। শাস্ত্রীয় সংগীতশিল্পীর সন্তান হয়েও বাবার পথ অনুসরণ না করে রক সংগীতকে বেছে নেয় সে। প্রতিভা ও পরিশ্রমে দেশ-বিদেশে খ্যাতি অর্জন করলেও ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন এবং ভালোবাসার জটিলতায় তার জীবন একসময় করুণ পরিণতির দিকে মোড় নেয়। সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর। আরো অভিনয় করেছেন তানজিয়া জামান মিথিলা, সুনিধি নায়েক, পান্থ কানাই, রোজী সিদ্দিকী, তারিক আনাম খান, দিলারা জামান ও কাজী সাবির।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘গডজিলা’ অভিনেত্রীর মর্মান্তিক মৃত্যু

‘গডজিলা’ অভিনেত্রীর মর্মান্তিক মৃত্যু

ফের পর্দায় ফিরছেন তাহসান খান

ফের পর্দায় ফিরছেন তাহসান খান

সপ্তাহজুড়ে সারা দেশে বৃষ্টির পূর্বাভাস

সপ্তাহজুড়ে সারা দেশে বৃষ্টির পূর্বাভাস

অমিত শাহের পদত্যাগ দাবিতে উত্তাল ভারতের পার্লামেন্ট

অমিত শাহের পদত্যাগ দাবিতে উত্তাল ভারতের পার্লামেন্ট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App