×

প্রথম পাতা

শীর্ষে কিনশাসা

ঢাকার বাতাস ছিল কিছুটা ‘সহনীয়’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকার প্রথম সারিতেই উঠে আসে বাংলাদেশের রাজধানী ঢাকার নাম। তবে অনেক সময় অস্বাস্থ্যকর ঢাকার বাতাসও সহনীয় অবস্থায় থাকে। যা কিছুটা হলেও স্বস্তির খবর। সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার এর তথ্য অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ মিনিটে বায়ুর মান সূচকে ঢাকার স্কোর ছিল ৮৮। যা ‘মাঝারি বা সহনীয়’ হিসেবে বিবেচিত। আর দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ছিল ১৫তম। সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিল কঙ্গোর রাজধানী কিনশাসা। বায়ুমান সূচকে কিনশাসার স্কোর ছিল ১৭৮। বায়ুদূষণে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে

ছিল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, যার স্কোর ছিল ১৬৩। ১৫৫ স্কোর নিয়ে তালিকার তৃতীয় স্থানে ছিল উগান্ডার রাজধানী কাম্পালা। তালিকায় চতুর্থ স্থানে ১৫৪ স্কোর নিয়ে অবস্থান করছিল সংযুক্ত আরব আমিরাতের জনবহুল শহর দুবাই। চিলির রাজধানী সান্তিয়াগো ১৪৩ স্কোর নিয়ে তালিকার পঞ্চম স্থানে ছিল।

বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোর মানে বাতাস ভালো, ৫১ থেকে ১০০ স্কোরে বাতাস মাঝারি বা সহনীয় ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর বাতাসকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর করে তোলে। এই পর্যায়ে সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেয়া হয়। ১৫১ থেকে ২০০ স্কোরের মধ্যে থাকলে তা অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়।

সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি ধরনকে ভিত্তি করে। যেমন- বস্তুকণা (পিএম ১০ ও পিএম ২ দশমিক ৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে থাকে। ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো পিএম ২ দশমিক ৫-এর উপস্থিতি। যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত দৈনিক নির্দেশিকা মানের তুলনায় ১৪ গুণ বেশি।

পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘস্থায়ী নির্মাণ কাজ, যানবাহনের ধোঁয়া এবং শুষ্ক আবহাওয়ার কারণে ঢাকার বায়ুমান ক্রমাগত নি¤œমুখী হচ্ছে। বিশেষ করে শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্তদের জন্য এই বাতাস অত্যন্ত বিপজ্জনক। চিকিৎসকরা বর্তমান পরিস্থিতিতে বাইরে বের হওয়ার সময় মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানকে অপেক্ষায় রেখে নকআউটে মিসর

ইরানকে অপেক্ষায় রেখে নকআউটে মিসর

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

নিউজিল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে গ্রুপসেরা বেলজিয়াম

নিউজিল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে গ্রুপসেরা বেলজিয়াম

বাংলাদেশকে নিষিদ্ধের দাবি, আইসিসিতে বুলবুলের চিঠি

বাংলাদেশকে নিষিদ্ধের দাবি, আইসিসিতে বুলবুলের চিঠি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App