×

প্রথম পাতা

বাতিল হচ্ছে ৬ ব্যাংকের নিবন্ধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দেশের পুঁজিবাজারে আর্থিক শৃঙ্খলা জোরদারে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। দীর্ঘদিন ধরে নির্ধারিত নিট মূলধনের শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় ছয়টি মার্চেন্ট ব্যাংকের নিবন্ধন সনদ (রেজিস্ট্রেশন সার্টিফিকেট) বাতিলের প্রক্রিয়া শুরু করেছে নিয়ন্ত্রক সংস্থাটি। একই সঙ্গে আরো কয়েকটি প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা যাচাইয়ে তদন্ত ও ব্যাখ্যা তলবের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিএসইসির সিদ্ধান্ত অনুযায়ী, যেসব প্রতিষ্ঠানের নিবন্ধন সনদ বাতিলের উদ্যোগ নেয়া হয়েছে সেগুলো হলো- ফাস ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড, এনডিবি ক্যাপিটাল লিমিটেড, রিভারস্টোন ক্যাপিটাল লিমিটেড, হাল ক্যাপিটাল লিমিটেড এবং রুটস ইনভেস্টমেন্ট লিমিটেড। কমিশনের একাধিক সভার সিদ্ধান্ত ও বিশেষ তদন্ত প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে।

বিএসইসি জানিয়েছে, এসব প্রতিষ্ঠান দীর্ঘ সময় ধরে প্রয়োজনীয় নিট মূলধন বজায় রাখতে পারেনি। পাশাপাশি বিভিন্ন নিয়ন্ত্রক বিধি যথাযথভাবে অনুসরণ না করা এবং অনেক ক্ষেত্রে কার্যক্রম প্রায় অকার্যকর হয়ে পড়ায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আবুল কালাম বলেন, মার্চেন্ট ব্যাংকের জন্য নির্ধারিত আর্থিক সক্ষমতার শর্ত বাধ্যতামূলক। যেসব প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে এই শর্ত পূরণে ব্যর্থ হয়েছে, তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে। একই সঙ্গে যেসব প্রতিষ্ঠানের নিট মূলধনে ঘাটতি রয়েছে, সেসব ক্ষেত্রে প্রকৃত কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এদিকে ইউনিক্যাপ ইনভেস্টমেন্টস লিমিটেড ও জিএসপি ইনভেস্টমেন্ট লিমিটেডের নিট মূলধন ঘাটতির কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছে কমিশন। তদন্ত পরিচালনা করবে বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ। এছাড়া ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেডের মূলধন ঘাটতির বিষয়ে ব্যাখ্যা তলব করা হয়েছে এবং তাদের মূলধন বৃদ্ধির অগ্রগতি পরবর্তী কমিশন সভায় উপস্থাপনের নির্দেশ দেয়া হয়েছে।

প্রচলিত বিধিমালা অনুযায়ী, একটি মার্চেন্ট ব্যাংকের নিট মূলধন পরিশোধিত মূলধনের অন্তত ৫০ শতাংশ হতে হবে। এই সীমার নিচে নেমে গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে এবং প্রয়োজন হলে কমিশন ব্যাখ্যা তলব, কার্যক্রম পর্যালোচনা কিংবা নিবন্ধন বাতিলসহ নিয়ন্ত্রক ব্যবস্থা নিতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মিয়ানমারে সার ও সিমেন্ট পাচারকালে আটক ২২

মিয়ানমারে সার ও সিমেন্ট পাচারকালে আটক ২২

উজানের ঢলে বেড়েছে কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন

উজানের ঢলে বেড়েছে কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন

ডে কেয়ারে ১৩৬ শিশুকে যৌন হয়রানির অভিযোগ

ডে কেয়ারে ১৩৬ শিশুকে যৌন হয়রানির অভিযোগ

আন্তর্জাতিক অপরাধ আদালত ভাঙতে নতুন উদ্যোগ ট্রাম্প প্রশাসনের

আন্তর্জাতিক অপরাধ আদালত ভাঙতে নতুন উদ্যোগ ট্রাম্প প্রশাসনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App