×

প্রথম পাতা

এসএসসির ফল

২০ জুলাই নয়, চলতি মাসেই প্রকাশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

চলতি বছরের মাধ্যমিক (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশের কথা থাকলেও প্রশাসনিক ব্যস্ততায় তা কিছুটা পিছিয়ে যাচ্ছে। নতুন দিনক্ষণ জানা না গেলেও চলতি মাসে এ ফল প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড কমিটির সভাপতি এবং ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

গতকাল শনিবার দুপুরে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে বলেন, ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। সে অনুযায়ী শিক্ষামন্ত্রী শিক্ষা বোর্ডগুলোকে প্রস্তুত থাকতে বলেছিলেন। বোর্ডও প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছিল। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন জরুরি প্রশাসনিক কাজে অংশীজনরা ব্যস্ত থাকায় ফল প্রস্তুতের কাজ প্রত্যাশিত সময়ের মধ্যে শেষ করা সম্ভব হয়নি। এ জন্য ফল প্রকাশে আরো কয়েক দিন সময় লাগবে। তবে খুব বেশি দেরি হবে না।

চলতি মাসের মধ্যেই ফল প্রকাশ সম্ভব কিনা- এমন প্রশ্নের জবাবে বোর্ড চেয়ারম্যান বলেন, আশা করছি, সেটা আমরা পারব। এ মাসের মধ্যেই আমাদের কাজ গুছিয়ে ফল প্রকাশ করা সম্ভব হতে পারে।

এর আগে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আগামী ২০ জুলাইয়ের মধ্যে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কথা জানিয়েছিলেন।

প্রসঙ্গত; সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

এ বছর এসএসসি পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। আর দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে। এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করেন। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার্থী ছিলেন ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিমার টাকা হাতাতে স্বামীকে বিষধর সাপ দিয়ে হত্যার ঘটনায় চাঞ্চল্য

বিমার টাকা হাতাতে স্বামীকে বিষধর সাপ দিয়ে হত্যার ঘটনায় চাঞ্চল্য

সিরিজ জিততে ১৪৪ রানের লক্ষ‍্য পেল বাংলাদেশ

সিরিজ জিততে ১৪৪ রানের লক্ষ‍্য পেল বাংলাদেশ

জুলাইয়ের বীরদের ভিলেন বানানোর চেষ্টা চলছে

সাদিক কায়েম জুলাইয়ের বীরদের ভিলেন বানানোর চেষ্টা চলছে

জমিতে পড়ে ছিল বিদ্যুতের ছেঁড়া তার, প্রাণ গেল দুই শ্রমিকের

জমিতে পড়ে ছিল বিদ্যুতের ছেঁড়া তার, প্রাণ গেল দুই শ্রমিকের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App