×

প্রথম পাতা

ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

বিয়ের প্রলোভন দেখিয়ে নানা কৌশলে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। নগরীর হালিশহর এলাকা থেকে গত বুধবার রাতে র‌্যাব তাকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানায় সোপার্দ করেছে। গ্রেপ্তার হওয়া আফতাব মজুমদার জয়, চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটির সদস্য। তিনি নগরীর খুলশী থানার ওয়ারল্যাস মুরগী ফার্ম এলাকার বাসিন্দা মো. আবছারের ছেলে।

গত দুইদিন ধরে সাতক্ষীরা-৪ আসনের জামায়াতের সাংসদ গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির ঘটনায় তাকে দল থেকে বহিষ্কারের ঘটনার রেশ কাটতে না কাটতেই চট্টগ্রামে এনসিপি নেতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে। থানায় মামলা ও গ্রেপ্তারের পর দল থেকে বহিষ্কারের ঘটনা ঘটল।

বিভিন্ন সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর এ নিয়ে সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদ ছড়িয়ে পড়লে জাতীয় নাগরিক পার্টি আফতাব মজুমদার জয়কে দল থেকে বহিষ্কার করতে বাধ্য হয়। গতকাল বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম নগর এনসিপির আহ্বায়ক ও সদস্য সচিবের নির্দেশের বিষয়টি উল্লেখ করে জয়কে তার বহিষ্কারাদেশের বিষয়টি জানিয়ে দেয়া হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

জানা গেছে, এনসিপিতে যোগ দেয়ার আগে এই আফতাব মজুমদার জয় চট্টগ্রাম মহানগর যুবশক্তির সংগঠক পদে ছিলেন। কেন্দ্রীয় এনসিপির পক্ষ থেকে গত ৪ মে চট্টগ্রাম মহানগর এনসিপির যে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়, সেই কমিটির সদস্য ছিলেন আফতাব।

এনসিপি নেতা আফতাবের গ্রেপ্তার ও মামলার ব্যাপারে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) চান্দগাঁও থানার ওসি জসীম উদ্দিন সাংবাদিকদের বলেন, গত ১৯ জুলাই এক তরুণী আফতাব মজুমদার জয়ের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছিলেন। এ মামলায় র‌্যাব তাকে গ্রেপ্তার করে রাতে থানায় সোপার্দ করে।

চট্টগ্রামের একটি বেসরকারি কলেজের শিক্ষার্থী ওই ছাত্রীর করা মামলায় উল্লেখ করা হয়, মাস তিনেক আগে ফেসবুকের মাধ্যমে তার সঙ্গে আফতাবের পরিচয় হয় এবং যোগাযোগের এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। থানায় দায়ের করা মামলায় ওই কলেজ ছাত্রীর অভিযোগ করেন, গত ১৪ জুলাই আফতার তাকে বিয়ে করার কথা বলে কৌশলে বাসা থেকে বের করে আনেন। এরপর চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় একটি আবাসিক হোটেলে নিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরে বিয়ের জন্য অনুরোধ করলে আফতাব তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।

এনসিপি চট্টগ্রাম মহানগরীর মুখপাত্র ও দপ্তর সম্পাদক রিদুয়ান হৃদয় সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আফতাব মজুমদারের বিরুদ্ধে দলের নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে।

এ-সংক্রান্ত ভিডিও ফুটেজ আমাদের হাতে এসেছে। অভিযোগের সত্যতা মিলেছে। দলের গঠনতন্ত্র অনুযায়ী জরুরি সিদ্ধান্ত মোতাবেক তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮

দেশে পৌঁছেছেন স্পিকার হাফিজ উদ্দিন

দেশে পৌঁছেছেন স্পিকার হাফিজ উদ্দিন

রাজধানীতে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ২ জনের মৃত্যু

রাজধানীতে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ২ জনের মৃত্যু

সারাদেশে আগামী ৫ দিনের ঝড়-বৃষ্টির পূর্বাভাস

সারাদেশে আগামী ৫ দিনের ঝড়-বৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App