×

প্রথম পাতা

এইচএসসি-সমমান চট্টগ্রাম বোর্ডের স্থগিত পরীক্ষা শুরু ২৭ জুলাই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

এইচএসসি-সমমান  চট্টগ্রাম বোর্ডের  স্থগিত পরীক্ষা  শুরু ২৭ জুলাই

ছবি: সংগৃহীত

বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক/এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৭ জুলাই শুরু হবে। পূর্বনির্ধারিত নিয়মিত রুটিন অনুযায়ী পরীক্ষার্থীরা অবশিষ্ট পরীক্ষাগুলোতে অংশ নেবেন। আর আগে যেসব পরীক্ষা অন্যত্র অনুষ্ঠিত হয়েছে কিন্তু চট্টগ্রামে স্থগিত হয়েছে, সেগুলো পরে নতুন রুটিন প্রকাশ করে আবার নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের নিয়ে এক আয়োজনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী। মন্ত্রী বলেন, বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ২৭ জুলাই থেকে স্থগিতকৃত পরীক্ষা পুনরায় শুরু হবে। পূর্ব নির্ধারিত পরীক্ষা শেষে চট্টগ্রাম,

খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি ও কক্সবাজার জেলার স্থগিত পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হবে।

প্রসঙ্গত, বৈরী আবহাওয়া ও বন্যার কারণে গত ৮ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে থাকা ৫ জেলায় এইচএসসি, আলিম এবং এইচএসসি ভোকেশনাল, বিএমটি, ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষাও স্থগিত থাকে। এর মধ্যেই ১৬ জুলাই রাতে ফের এসব পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিতের ঘোষণা দেয়া হয়।

এদিকে দুপুরে শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২৭ জুলাই (সোমবার) থেকে বিদ্যমান সময়সূচি অনুযায়ী চট্টগ্রাম শিক্ষা বোর্ড, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলাগুলোর মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি, আলিম, এইচএসসি ভোকেশনাল, বিএমটি ও ডিপ্লোমা ইন কমার্স ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার অবশিষ্ট পরীক্ষাগুলো যথারীতি চলবে।

স্থগিত হওয়া পরীক্ষাগুলোর সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে।

শিক্ষামন্ত্রী জানান, গত ১৩ জুলাইয়ের পরীক্ষাগুলো আবার নেয়া হবে। ওই দিন পদার্থবিজ্ঞান-হিসাববিজ্ঞান-যুক্তিবিদ্যা বিষয়ে যারা পরীক্ষা দিতে পারেননি এমন অনুপস্থিত শিক্ষার্থীরা নিবন্ধন করে পরীক্ষা দিতে পারবেন।

যারা পরীক্ষা দিয়েছেন, কিন্তু খারাপ পরীক্ষা হওয়ায় আবারো দিতে চান, তারা সুযোগ পাবেন কি না জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, না না। এটা তো সম্ভব না। যারা দিয়েছে, তাদের আর পরীক্ষা দিতে হবে না। প্রশ্নে ভুল ছিল, সেটাতে আমরা সবাইকে নম্বর দিয়ে দিচ্ছি তো। এরপর আর কোনো কথা নেই।

গত ২ জুলাই এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। চলতি বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হচ্ছে। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৭০ হাজার নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়ার জন্য ফরম পূরণ করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অর্ধকোটি টাকার বেশি ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার

অর্ধকোটি টাকার বেশি ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার

দীর্ঘ বিরতির পর ইউরিয়া উৎপাদনে ফিরছে সিইউএফএল

দীর্ঘ বিরতির পর ইউরিয়া উৎপাদনে ফিরছে সিইউএফএল

আমিরাতে এক ধাক্কায় ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

আমিরাতে এক ধাক্কায় ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

একনেকের টেবিলে বৈদ্যুতিক রেল-মেট্রোরেলসহ ১৫ প্রকল্প

একনেকের টেবিলে বৈদ্যুতিক রেল-মেট্রোরেলসহ ১৫ প্রকল্প

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App