×

প্রথম পাতা

আরো ৬ জনের প্রাণহানি হাম ও ডেঙ্গুতে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আরো ৬ জনের প্রাণহানি হাম ও ডেঙ্গুতে

দেশে গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে হামের উপসর্গ নিয়ে আর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে ডেঙ্গুতে ১ জনের আর বাকি ৫ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

গতকাল সোমবার হামের সার্বিক পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

হামের সার্বিক পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে মারা যাওয়া ৫ জনের মধ্যে ৩ জন ঢাকা, ১ জন সিলেট ও ১ জন রংপুরে মারা গেছে। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১০৫ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। এর মধ্যে হামে আক্রান্ত হয়েছে ১১৩ শিশু আর হাম উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৯২ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত অর্থাৎ ১৩৪ দিনে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২৫ জনে। হামের উপসর্গ নিয়ে ৭৩০ জন এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৯৫ জন শিশুর মৃত্যু হয়েছে। দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ১ লাখ ২৪ হাজার ৭৪৫, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৫ হাজার ৫৫৫। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৭ হাজার ৬৫৪ জন। ১ লাখ ৩ হাজার ৪৬৭ রোগী, যাদের মধ্যে ১ লাখ ২ হাজার ৪৬৭ জন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু হয়েছে। তিনি বরিশাল বিভাগের। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৪৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগে ২২৩ জন, ময়মনসিংহ বিভাগে ২৪ জন, চট্টগ্রাম বিভাগে ৯৭ জন, খুলনা বিভাগে ৬৫ জন, রাজশাহী বিভাগে ৩২ জন, রংপুর বিভাগে ৯ জন, বরিশাল বিভাগে ৯৬ জন। সিলেট বিভাগে নতুন করে কেউ ডেঙ্গুতে আক্রান্ত হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে পহেলা জানুয়ারি থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ৬৪৪ জন। এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪৪ জনের। তাদের মধ্যে ১৮ জন পুরুষ ও ২৬ জন নারী। মাস ভিত্তিক বিশ্লেষণে মৃত ৪৪ জনের মধ্যে চলতি মাসে ২৬ জন মারা গেছে। আর আর জানুয়ারিতে ২, ফেব্রুয়ারিতে ২, মে মাসে ১ ও জুনে ১৩ জনের মৃত্যু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থগিত তেলাপোকাদের আন্দোলন, নেপথ্যে যে শর্ত

স্থগিত তেলাপোকাদের আন্দোলন, নেপথ্যে যে শর্ত

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

খাবার-পানি ছাড়াই ২৯ দিন বন্দি! ভেনেজুয়েলায় অলৌকিক জয় ‘বেইলি’র

খাবার-পানি ছাড়াই ২৯ দিন বন্দি! ভেনেজুয়েলায় অলৌকিক জয় ‘বেইলি’র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App