×

প্রথম পাতা

কুশিয়ারায় পানি বিপৎসীমার ওপরে

Icon

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কাগজ প্রতিবেদক

সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া উত্তরবঙ্গের কিছু জেলার নি¤œাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা আছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। গতকাল শনিবার সতর্কবার্তায় এ কথা জানায় সংস্থাটি।

আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, আগামী দুই দিন দেশের অভ্যন্তরে সিলেট, চট্টগ্রাম ও রংপুর বিভাগ এবং তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আগামী ১২ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীসমূহের পানি সমতল স্থিতিশীল আছে, যা আগামী দুই দিন স্থিতিশীল এবং তৃতীয় দিন হ্রাস পেতে থাকতে পারে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় সিলেট জেলার কুশিয়ারা নদীসংলগ্ন নি¤œঞ্চলের কোথাও কোথাও উদ্ভূত বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেয়েছে, যা আগামী এক দিন অব্যাহত থাকতে পারে, পরবর্তী দুই দিন স্থিতিশীল থাকতে পারে এবং চতুর্থ ও পঞ্চম দিন হ্রাস পেতে পারে। অপরদিকে গঙ্গা-পদ্মা নদীসমূহের সমতল পানি বৃদ্ধি পেয়েছে, যা আগামী পাঁচ দিনও বৃদ্ধি পেতে পারে। আগামী ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার কিছু স্থানে সতর্কসীমা দিয়ে প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নি¤œঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

গত ২৪ ঘণ্টায় উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজশাহী বিভাগের আত্রাই নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে; যা আগামী একদিন বৃদ্ধি পেতে পারে এবং দ্বিতীয় দিন স্থিতিশীল ও তৃতীয় দিন হ্রাস পেতে পারে। আগামী ২৪ ঘণ্টায় আত্রাই নদী নওগাঁ ও নাটোর জেলার কিছু স্থানে সতর্কসীমা ওপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নি¤œঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল হ্রাস পেয়েছে; যা আগামী একদিন স্থিতিশীল এবং পরবর্তী দুদিন বৃদ্ধি পেতে পারে।

পূর্বাঞ্চলীয় ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীসমূহের পানি সমতল হ্রাস পেয়েছে। ওই নদীসমূহের পানি সমতল আগামী একদিন বৃদ্ধি পেতে পারে এবং দ্বিতীয় দিন স্থিতিশীল ও তৃতীয় দিন হ্রাস পেতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে: প্রধানমন্ত্রী

শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে: প্রধানমন্ত্রী

মাদকসহ যুবক আটকের ভিডিও ভাইরাল, মামলায় আসামি নেই

মাদকসহ যুবক আটকের ভিডিও ভাইরাল, মামলায় আসামি নেই

দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

দৈনিক মজুরি ৫০০ টাকাসহ বিভিন্ন দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ

দৈনিক মজুরি ৫০০ টাকাসহ বিভিন্ন দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App