×

প্রথম পাতা

হামের উপসর্গে ৯৩৩ জনের প্রাণহানি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

হামের উপসর্গে  ৯৩৩ জনের  প্রাণহানি

ছবি: সংগৃহীত

দেশে গেল ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। নিশ্চিত হামে কারোর মৃত্যু হয়নি।

গতকাল রবিবার হামের সার্বিক পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

হামের সার্বিক পরিস্থিতি নিয়ে কন্ট্রোল রুমের পাঠানো বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত ৩ জনের ২ জন ঢাকা আরেকজন সিলেট বিভাগের। গেল ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৭ জন হামের উপসর্গ

নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে। ১৩১ জনের শরীরে

হাম শনাক্ত হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৬ জন। ভর্তি রোগীর সংখ্যা ঢাকা বিভাগে ৩৫৯ জন, রাজশাহীতে ২১,

সিলেটে ১১৪, চট্টগ্রামে ২৬৬, বরিশালে ১২২, ময়মনসিংহে ৬৪, খুলনায় ৬১ ও রংপুর বিভাগে ১৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকেই দেশে হামের প্রকোপ দেখা দেয়। তবে ফেব্রুয়ারির শেষ দিক থেকে তা সারাদেশে ছড়িয়ে পড়ে। এরপর ১৫ মার্চ থেকে স্বাস্থ্য অধিদপ্তর রোগটি নিয়ে পরিসংখ্যান ও তথ্য-উপাত্ত সংরক্ষণ শুরু করে। গত ১৫ মার্চ থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৯৩৩টি শিশু মারা

গেছে। এরমধ্যে হামের উপসর্গ নিয়ে ৮৩৪টি শিশুর আর হামে আক্রান্ত হয়ে ৯৯ শিশু প্রাণ হারিয়েছে। এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৬৯ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৪০ জন। এছাড়া রাজশাহীতে ৯২, চট্টগ্রামে ৬৩, বরিশালে ৪৯, ময়মনসিংহে ৭৪, খুলনায় ৩৩ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।

দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৫০৩ এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮ হাজার ৪০৪। দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগী ভর্তির সংখ্যা ১ লাখ ৩০ হাজার ৬০৯ জন। এর মধ্যে ১ লাখ ২৫ হাজার ৯৭৫ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তিন মাসের মধ্যে সর্বোচ্চ স্বর্ণের দাম

তিন মাসের মধ্যে সর্বোচ্চ স্বর্ণের দাম

মার্কিন নিষেধাজ্ঞার সংকেত, কমলো জ্বালানি তেলের দাম

মার্কিন নিষেধাজ্ঞার সংকেত, কমলো জ্বালানি তেলের দাম

নতুন দায়িত্ব পেলেন তামিম ইকবাল

নতুন দায়িত্ব পেলেন তামিম ইকবাল

আইফোনের কিস্তি মেটাতে ব্যর্থ, যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী

আইফোনের কিস্তি মেটাতে ব্যর্থ, যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App