×

শেষের পাতা

একাত্তর মাথা উঁচু করে থাকার প্রেরণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

একাত্তর মাথা উঁচু করে থাকার প্রেরণা

‘হৃদয়ে ৭১’ একটি ব্যতিক্রমধর্মী উপস্থাপনার মাধ্যমে তাদের নিয়মিত টক শো’র শততম পর্ব অনুষ্ঠিত করেছে। মুক্তিযুদ্ধের চেতনা ধারণকারী এই কমিউনিটি প্ল্যাটফর্ম বাঙালি জাতীয়তাবাদের আদর্শে মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িকতার ভিত্তিতে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানের পক্ষ নিয়ে ২০২৪ সালের আগস্টে গঠিত হয়। তাদের ধারাবাহিক টক শো ‘মত-অমত-দ্বিমত’-এর শততম পর্ব উপলক্ষে ‘জ্বলে পুড়ে-মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়’- এই নামে গত ২২ জুন সোমবার অনুষ্ঠানটির আয়োজন করে। একাধারে অনলাইন ও পূর্ব লন্ডনের ব্র্যাডি আর্টস সেন্টার থেকে অফ লাইনে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানের প্রথম অংশ ছিল শততম পর্বের টক শো এবং দ্বিতীয় অংশে ছিল একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মব সন্ত্রাসীদের ষড়যন্ত্র ও আকস্মিক আক্রমণে ২০২৪ সালের আগস্ট মাসে বাংলাদেশের রাষ্ট্রীয় পট পরিবর্তনের পটভূমিতে ১৯৭১ এবং মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের প্রত্যয় নিয়ে বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতানের নেতৃত্বে ‘হৃদয়ে ৭১’ নামে এই উদ্যোগটি আত্মপ্রকাশ করে। ব্রিটেনে অবস্থানরত শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, লেখক,

পেশাজীবী ও মুক্তিযোদ্ধাদের একত্রিত করে চলমান দুর্যোগ মোকাবিলার উদ্দেশ্যে কমিউনিটির সকলকে নিয়ে এই উদ্যোগের যাত্রা শুরু। প্রতিষ্ঠার ঊষালগ্ন থেকেই তারা সার্বক্ষণিকভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে বলে উদ্যোক্তারা জানান। তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ হচ্ছে তাদের ধারাবাহিক টক শো ‘মত-অমত-দ্বিমত’। তারই শততম পর্ব উপলক্ষ্যে এই আয়োজনটি করা হয়। ভিন্ন মাত্রার এই টক শো’র গোড়াতে তাদের প্রতিষ্ঠা থেকে শুরু করে অদ্যাবধি আয়োজিত বিভিন্ন কার্যক্রমের উপর ভিত্তি করে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এতে ছিল বিভিন্ন ঘটনা কেন্দ্রিক ও জাতীয় দিবস স্মরণে সভা, সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, দুইবার ব্রিটিশ প্রধান মন্ত্রীর অফিসে স্মারক লিপি দেয়া।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গারো পাহাড় সীমান্তে মাদকের শক্তিশালী নেটওয়ার্ক, টহলের খবর পৌঁছে যায় আগেই

গারো পাহাড় সীমান্তে মাদকের শক্তিশালী নেটওয়ার্ক, টহলের খবর পৌঁছে যায় আগেই

জমি সংক্রান্ত বিরোধে মারধর, এলাকাবাসীর প্রতিবাদ

জমি সংক্রান্ত বিরোধে মারধর, এলাকাবাসীর প্রতিবাদ

নবম পে স্কেলের গেজেট আটকে আছে যে কারণে

নবম পে স্কেলের গেজেট আটকে আছে যে কারণে

তারা মুখে বলে ‘বন্ধু’: ভারতকে নিয়ে চিফ হুইপ

তারা মুখে বলে ‘বন্ধু’: ভারতকে নিয়ে চিফ হুইপ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App