×

শেষের পাতা

দুদক

বাসসের সাবেক এমডি মাহবুব মোর্শেদকে তলব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুব মোর্শেদকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে তার বক্তব্য গ্রহণ ও তথ্য সংগ্রহের জন্য আগামী ২৯ জুন দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

দুদকের উপপরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা এ কে এম মাহবুবুর রহমানের সই করা নোটিসে এসব তথ্য জানানো হয়েছে। নোটিসটি গতকাল বৃহস্পতিবার জারি করা হয়।

দুদকের প্রধান কার্যালয় থেকে জারি করা নোটিসে বলা হয়েছে, অভিযোগে উল্লিখিত বিষয়ে অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য একজন অনুসন্ধানকারী

কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। ওই অনুসন্ধানের স্বার্থে মাহবুব মোর্শেদের বক্তব্য গ্রহণ ও তথ্য সংগ্রহ প্রয়োজন হওয়ায় তাকে তলব করা হয়েছে।

নোটিস অনুযায়ী, আগামী ২৯ জুন বিকাল ৩টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত থাকতে হবে মাহবুব মোর্শেদকে। এসময় তাকে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টের কপি এবং বক্তব্য-সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে বলা হয়েছে।

দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম জানান, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২২ ধারা, দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭-এর বিধি ৮ এবং তফসিলভুক্ত ফৌজদারি কার্যবিধির ১৪ ও ১৬০ ধারা অনুযায়ী অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য গ্রহণের ক্ষমতা কমিশনের রয়েছে। সেই ক্ষমতাবলেই এই নোটিস জারি করা হয়েছে।

####

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জিন্নাহর ছবি ভাঙচুরে তৈয়বের সঙ্গে ছিলো ছাত্রলীগের নেতা

জিন্নাহর ছবি ভাঙচুরে তৈয়বের সঙ্গে ছিলো ছাত্রলীগের নেতা

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে ফুপু-ভাতিজাকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে ফুপু-ভাতিজাকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

১১তলা থেকে পড়ে গুরুতর আহত সেই শিক্ষার্থী অমিতের মৃত্যু

১১তলা থেকে পড়ে গুরুতর আহত সেই শিক্ষার্থী অমিতের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App