×

শেষের পাতা

ডিএসসিসি

১০ অঞ্চলে একযোগে ‘ক্লিনিং ডে’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

১০ অঞ্চলে একযোগে ‘ক্লিনিং ডে’

নাগরিকদের সরাসরি সম্পৃক্ত করে পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত নগরী গড়ে তোলার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ১০টি অঞ্চলে একযোগে ‘ক্লিনিং ডে’ কর্মসূচি পালিত করেছে।

গতকাল শনিবার ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, পরিচ্ছন্ন নগর গড়ি’-এই প্রতিপাদ্যে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী ঘোষিত সাপ্তাহিক পরিচ্ছন্নতা দিবসকে ফলপ্রসূ করতে এখন থেকে প্রতি মাসের প্রথম শনিবার ডিএসসিসি এলাকায় ‘ক্লিনিং ডে’ হিসেবে পালন করা হচ্ছে।

রাজধানীর শান্তিনগর এলাকায় অঞ্চল-১ ও ২ এর যৌথ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত নগর গড়ে তোলা শুধু সিটি করপোরেশনের একার পক্ষে সম্ভব নয়। নাগরিক ও সিটি করপোরেশন যৌথভাবে কাজ করলেই একটি সুন্দর শহর গড়ে তোলা সম্ভব। প্রত্যেকে যদি নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখি এবং এডিস মশার লার্ভা জন্মাতে পারে এমন স্থানে পানি জমতে না দিই, তবে এই মৌসুমে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সহজ হবে। কর্মসূচির আওতায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার, শপিং কমপ্লেক্স ও নাগরিকদের নিজ নিজ বাসাবাড়ির আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে উদ্বুদ্ধ করা হয়। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতামূলক র‌্যালি ও লিফলেট বিতরণ করা হয়।

এই কর্মসূচিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহবুবুর রহমান তালুকদার, সচিব মো. জয়নুল আবেদীন এবং ডিএসসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়াও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, শিক্ষার্থী, ব্যবসায়ী এবং সর্বস্তরের নাগরিক এই কর্মসূচিতে অংশ নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চাঁদাবিডি ডটকম চালুর দিনই শীর্ষ অবস্থানে ঢাকা, জমা পড়ল যত অভিযোগ

চাঁদাবিডি ডটকম চালুর দিনই শীর্ষ অবস্থানে ঢাকা, জমা পড়ল যত অভিযোগ

হাসপাতালে আগুনে ১৪ নবজাতকের মৃত্যু

হাসপাতালে আগুনে ১৪ নবজাতকের মৃত্যু

বিস্ফোরক তথ্য ফাঁস করলেন অভিনেত্রী, তোলপাড় মিডিয়া

বিস্ফোরক তথ্য ফাঁস করলেন অভিনেত্রী, তোলপাড় মিডিয়া

ডিএসই কর্মকর্তার চাকরিচ্যুতি, হাইকোর্টের রুল

ডিএসই কর্মকর্তার চাকরিচ্যুতি, হাইকোর্টের রুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App