×

অপরাধ

রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেপ্তার ৫০০

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১০:১০ এএম

রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেপ্তার ৫০০

ছবি: সংগৃহীত

রাজধানীর জননিরাপত্তা রক্ষা ও অপরাধ নির্মূলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০০ জন গ্রেপ্তার হয়েছেন। একই সঙ্গে বিভিন্ন অপরাধে ৫৩ টি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৩১ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৪০ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৫৮ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৬৩ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৭১ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১৩৬ জন, গুলশান বিভাগ কর্তৃক ৫৭ জন, উত্তরা বিভাগ কর্তৃক ৩২ জন গোয়েন্দা বিভাগ কর্তৃক ১০ জন ও সিটিটিসি বিভাগ কর্তৃক ২জনকে গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন: জশনে জুলুসে চট্টগ্রামে মানুষের ঢল

অভিযানকালে ৪টি মোটরসাইকেল, ৪টি সিএনজি, ৫টি ভুয়া নাম্বার প্লেট, ১২৬৬ পিস ভারতীয় শাড়ী, ২টি মনিটর, ৮টি মোবাইলফোন, চুরির কাজে ব্যবহৃত ১৬টি ডালি, ৮টি চাবি, ১টি কাটার কাচি, ১টি ছিটকিনি, ২৬ কেজি ১৬০ গ্রাম গাঁজা, ৭২১২ পিস ইয়াবা, ৫.৫ গ্রাম হেরোইন, ৪৪০ বোতল এস্কাফ সিরাপ (ফেনসিডিল) জব্দ করা হয়।

তিনি আরো বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কারাগারে মায়ের সঙ্গে থাকে ৩০৩ শিশু, সবচেয়ে বেশি কাশিমপুরে

প্রতিবেদন কারাগারে মায়ের সঙ্গে থাকে ৩০৩ শিশু, সবচেয়ে বেশি কাশিমপুরে

হত্যাচেষ্টা মামলা: বহিষ্কৃত জামায়াত নেতা সাইদুল কারাগারে

হত্যাচেষ্টা মামলা: বহিষ্কৃত জামায়াত নেতা সাইদুল কারাগারে

ডিবির হাতে ইয়াবাসহ মা ও মেয়ে গ্রেপ্তার

ডিবির হাতে ইয়াবাসহ মা ও মেয়ে গ্রেপ্তার

সরু গলি-পানি স্বল্পতা, বেগ পেতে হচ্ছে চকবাজারে মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

সরু গলি-পানি স্বল্পতা, বেগ পেতে হচ্ছে চকবাজারে মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App