×

শেষের পাতা

না ফেরার দেশে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

না ফেরার দেশে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক

বাংলা একাডেমির সভাপতি, প্রাবন্ধিক, গবেষক, সাহিত্য সমালোচক ও সমাজ বিশ্লেষক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন। গতকাল রবিবার দুপুরে পরিবারের সঙ্গে একটি রেস্তোরাঁয় খেতে গিয়ে ৮৬ বছর বয়সী এই গুণী মানুষটি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত একটি ক্লিনিকে নেয়া হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার জামাতা আনোয়ারুল হাসান গণমাধ্যমকে তার মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, ‘খাবার নিতে গিয়ে স্যারের মুখে আটকে যায়। ওই হোটেলের উপরে একটা মেডিকেল ছিল, সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। ডাক্তার দেখার পর বললেন তিনি আর নেই। বেলা সোয়া ৩টার দিকের ঘটনা। উনাকে পল্লবীর বাসায় নেয়া হয়েছে।’

আবুল কাসেম ফজলুল হক জীবনের চার দশক অধ্যাপনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিতে সোচ্চার রাষ্ট্রভাষা বাংলা রক্ষা কমিটির আহ্বায়ক তিনি। বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম বলেন, আজ (গতকাল) দুপুরে একটি পারিবারিক অনুষ্ঠানে ছিলেন, সেখানে হঠাৎ অসুস্থ বোধ করেন আবুল কাসেম ফজলুল হক। এরপর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। আবুল কাসেম ফজলুল হকের জন্ম ১৯৪০ সালের ৩০ সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়। ময়মনসিংহ জিলা স্কুল থেকে মাধ্যমিক ও আনন্দমোহন কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। স্নাতক ও স্নাতকোত্তর শেষে করে ঢাকা বিশ্ববিদ্যালয়েই শিক্ষকতা শুরু করেন আবুল কাসেম ফজলুল হক। পরে বাংলা বিভাগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। তার লেখা ২১টির মতো বই প্রকাশিত হয়েছে, যার মধ্যে বাংলাদেশের সংগ্রামের ইতিহাস নিয়ে ‘মুক্তিসংগ্রাম’; ‘কালের যাত্রার ধ্বনি’; ‘একুশে ফেব্রুয়ারি আন্দোলন ’এর মতো বই যেমন আছে, তেমনি আছে রাজনীতি, রাষ্ট্র ও সমাজ চিন্তার ফসল ‘নৈতিকতা : শ্রেয়োনীতি ও দুর্নীতি’; ‘যুগসংক্রান্তি ও নীতিজিজ্ঞাসা’, ‘মাও সেতুঙের জ্ঞানতত্ত্ব’; ‘রাজনীতি ও দর্শন’ ‘আশা-আকাক্সক্ষার সমর্থনে’; ‘বাংলাদেশের রাজনীতিতে বুদ্ধিজীবীদের ভূমিকা’; ‘অবক্ষয় ও উত্তরণ’; ‘রাজনীতি ও সংস্কৃতি : সম্ভাবনার নবদিগন্ত’; ‘রাষ্ট্রচিন্তায় বাংলাদেশ’। সাহিত্য নিয়ে তার কাজের মধ্যে ‘উনিশ শতকের মধ্যশ্রেণি ও বাংলা সাহিত্য ‘; ‘বাংলাদেশের প্রবন্ধ সাহিত্য’, ‘সাহিত্যচিন্তা’; ‘সাহিত্য ও সংস্কৃতি প্রসঙ্গে’; ‘সংস্কৃতির সহজ কথা’; ‘আধুনিকতাবাদ ও জীবনানন্দের জীবনোৎকণ্ঠা’ অন্যতম। এছাড়া ‘বার্ট্রান্ড রাসেল প্রণীত : রাজনৈতিক আদর্শ’; নামে দুটি অনুবাদগ্রন্থও আছে তার। কয়েকটি বইয়ের সম্পাদনাও করেছেন।

আশির দশক থেকে লোকায়ত নামে একটি মননশীল পত্রিকার সম্পাদনা করে আসছিলেন আবুল কাসেম ফজলুল হক। আহমদ শরীফ প্রতিষ্ঠিত স্বদেশ চিন্তা সংঘের সভাপতির দায়িত্বও তিনি পালন করেছেন। পত্র-পত্রিকায় কলাম লিখেছেন নিয়মিত। ১৯৮১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান এই লেখক। তার দুই সন্তানের মধ্যে শুচিতা শরমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আর ফয়সল আরেফিন দীপন জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ছিলেন। ঢাকার শাহবাগে প্রকাশনা সংস্থাটির কার্যালয়ে ২০১৫ সালের ৩১ অক্টোবর তাকে হত্যা করে জঙ্গিরা। বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৪ সালের অক্টোবরে আবুল কাসেম ফজলুল হককে বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব দেয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্রামের লোডশেডিং ‘টেকনিক্যাল’ কারণে, ঘাটতির জন্য নয়

বিদ্যুৎমন্ত্রী গ্রামের লোডশেডিং ‘টেকনিক্যাল’ কারণে, ঘাটতির জন্য নয়

বেলাবোতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, গাছের চারা বিতরণ

বেলাবোতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, গাছের চারা বিতরণ

ইসিতে এনআইডির জরুরি সেবা বন্ধ

ইসিতে এনআইডির জরুরি সেবা বন্ধ

মোহাম্মদপুরে ‘গ্রীন ঢাকা ক্লিন ঢাকা’ কর্মসূচি পালিত

মোহাম্মদপুরে ‘গ্রীন ঢাকা ক্লিন ঢাকা’ কর্মসূচি পালিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App