×

শেষের পাতা

হামের প্রকোপে আরো ৩ শিশুর প্রাণহানি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এডিস মশাবাহিত ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে এই সময়ে কারো মৃত্যু হয়নি।

গতকাল শনিবার হামের সার্বিক পরিস্থিতি এবং ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো আলাদা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

হামের সার্বিক বিষয় নিয়ে পাঠানো বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরো ৩ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকা, সুনামগঞ্জ ও নোয়াখালীতে ১ জন করে ৩ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৭৮৬ শিশু। হাম শনাক্ত হয়েছে ৮৪ জনের আর উপসর্গে আক্রান্ত হয়েছে ৭০২ জন। অধিদপ্তরের তথ্য

অনুযায়ী, গত ১৫ মার্চ দেশে প্রথম হাম রোগী শনাক্ত হয়। এরপর থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মোট ৭৫৩ শিশুর মৃত্যু হয়েছে। হামের উপসর্গে ৬৬০ শিশুর আর হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৩ শিশু। হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ১০ হাজার ৬০১ শিশুর। এ সময় হামে শনাক্ত হয়েছে ১৩ হাজার ৪১০ শিশুর। মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ২৪ হাজার ১১ শিশু। হাসপাতালে ভর্তি হয়েছে ৯৩ হাজার ৪৯১ জন। আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৯ হাজার ৭৬২ জন।

এদিকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারোর মৃত্যু হয়নি, তবে একই সময়ে ১৫৮ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৫২ জন, ময়মনসিংহ বিভাগে তিনজন, চট্টগ্রাম বিভাগে ৩০ জন, খুলনা বিভাগে ৩৪ জন, বরিশালে বিভাগে ৩৯ জন রয়েছেন।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ হাজার ৯৭৩ জন। ৭ হাজার ২৯১ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে ৬৫৮ জন চিকিৎসাধীন আছেন। আর চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে মোট ২৪ জনের। তাদের মধ্যে ১২ জন পুরুষ ও ১২ জন নারী। গত জুন মাসে ডেঙ্গুতে প্রাণ গেছে সর্বোচ্চ ১৩ জনের।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়। ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

মন্ত্রীদের সফরে আলোচনায় সিংগাইর, অপূর্ণ উন্নয়নে দীর্ঘশ্বাস!

মন্ত্রীদের সফরে আলোচনায় সিংগাইর, অপূর্ণ উন্নয়নে দীর্ঘশ্বাস!

পাঁচদিন পর চালু চট্টগ্রাম-কক্সবাজার রেল যোগাযোগ

পাঁচদিন পর চালু চট্টগ্রাম-কক্সবাজার রেল যোগাযোগ

ঢাকার সড়ক যেন নদী, অন্তহীন দুর্ভোগে নগরবাসী

ঢাকার সড়ক যেন নদী, অন্তহীন দুর্ভোগে নগরবাসী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App