×

শেষের পাতা

সবুজ কারখানা

বৈশ্বিক তালিকায় দেশের আরো ৪ কারখানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পরিবেশবান্ধব বা সবুজ শিল্পায়নে (গ্রিন ফ্যাক্টরি) বাংলাদেশের শীর্ষস্থান আরো মজবুত হয়েছে। তৈরি পোশাক খাতে নতুন করে আরো ৪টি কারখানা আন্তর্জাতিকভাবে অত্যন্ত মর্যাদাপূর্ণ ‘লিড’ সনদ লাভ করেছে। ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) থেকে এই ৪ কারখানাকে প্রত্যয়নপত্র দেয়া হয়েছে। নতুন সনদ পাওয়া কারখানাগুলোর মধ্যে দুটি ‘প্লাটিনাম’, একটি ‘গোল্ড’ এবং একটি ‘সিলভার’ ক্যাটাগরিতে স্বীকৃতি পেয়েছে।

নতুন এই ৪ কারখানার অন্তর্ভুক্তির ফলে বাংলাদেশে বর্তমানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত পরিবেশবান্ধব তৈরি পোশাক কারখানার মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৯০টিতে। এর মধ্যে সর্বোচ্চ রেটিং বা ‘প্লাটিনাম’ পাওয়া কারখানার সংখ্যা ১২৫টি এবং ‘গোল্ড’ রেটিং পাওয়া কারখানার সংখ্যা দাঁড়িয়েছে ১৪৫টিতে।

কারখানাগুলো হলো- ক্যানভাস গার্মেন্টস প্রাইভেট লিমিটেড: চট্টগ্রামের উত্তর নাসিরাবাদ শিল্প এলাকায় অবস্থিত এই কারখানাটি রেটিং সিস্টেমে ৯০ পয়েন্ট পেয়ে সর্বোচ্চ ‘প্লাটিনাম’ মর্যাদা অর্জন করেছে। গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয় সংলগ্ন ছয়দানা এলাকায় অবস্থিত ম্যাট্রিক্স সোয়েটার্স লিমিটেড কারখানাটিও একই রেটিং সিস্টেমে ৮৮ পয়েন্ট পেয়ে ‘প্লাটিনাম’ সনদ লাভ করেছে। গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক (নূরবাগ) এলাকায় অবস্থিত করিম টেক্সটাইলস লিমিটেড কারখানাটি ৭৩ পয়েন্ট পেয়ে ‘গোল্ড’ ক্যাটাগরির এবং ঢাকার ধামরাইয়ের কালামপুরে অবস্থিত করিম টেক্স লিমিটেড কারখানাটি রেটিং সিস্টেমে ৫৩ পয়েন্ট নিয়ে ‘সিলভার’ সনদ অর্জন করেছে।

দেশের পোশাক খাতের উদ্যোক্তাদের এই পরিবেশবান্ধব উদ্যোগের ফলে বাংলাদেশ এখন বিশ্বের শীর্ষ ১০০টি সর্বোচ্চ পয়েন্টধারী লিড-সার্টিফাইড কারখানার মধ্যে এককভাবে ৫৩টি কারখানার মালিক। নতুন এই কারখানাগুলোর অন্তর্র্র্ভুক্তি দেশে পরিবেশবান্ধব কারখানার সংখ্যা ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা আরো বাড়িয়ে দিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রোগীদের ভোগান্তি কমাতে দ্রুত  সেবা নিশ্চিতে সমঝোতা স্মারক

রোগীদের ভোগান্তি কমাতে দ্রুত সেবা নিশ্চিতে সমঝোতা স্মারক

ভারতসহ ৫ দেশের বিরুদ্ধে নতুন মার্কিন শুল্ক

ভারতসহ ৫ দেশের বিরুদ্ধে নতুন মার্কিন শুল্ক

ক্ষতিগ্রস্ত মানুষের স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে কাজ করছে সরকার

ক্ষতিগ্রস্ত মানুষের স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে কাজ করছে সরকার

ক্যারিয়ারে সফল হতে নিয়মিত ছুটি নিতে শিখুন

ক্যারিয়ারে সফল হতে নিয়মিত ছুটি নিতে শিখুন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App