×

শেষের পাতা

বায়ুদূষণ তালিকা

বৈশ্বিক সূচকে দ্বিতীয় স্থানে ঢাকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

টানা বৃষ্টির কারণে কয়েক দিন আগেও ঢাকার বাতাস ছিল সহনীয় পর্যায়ে। কিন্তু বৃষ্টি থামতেই বাতাসের মানেও আসে ব্যাপক পরিবর্তন। গতকাল মঙ্গলবার বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকার অবস্থান ছিল দ্বিতীয়। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ছিল ১৬৫। গতকাল সকাল সাড়ে ১০টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমানবিষয়ক ওয়েবসাইট আইকিউ এয়ারে এমনটাই জানানো হয়েছে। সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বে বায়ুদূষণের তালিকায় শীর্ষে ছিল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, যার স্কোর ছিল ১৭৪। বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ৩য় স্থানে ছিল কঙ্গোর রাজধানী কিনশাসা, যার স্কোর ছিল ১৫৭। ১৫৩ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে ছিল ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা।

তালিকায় পঞ্চম স্থানে ১৪৯ স্কোর নিয়ে অবস্থান করেছে পাকিস্তানের রাজধানী লাহোর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, কোনো একটি এলাকা বা শহরের স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান অনেক ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার বায়ুমান বর্তমানে তুলনামূলক সহনীয় পর্যায়ে থাকলেও নগরীর দীর্ঘদিনের বায়ুদূষণ সমস্যা এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজের ধুলাবালি এবং শিল্পকারখানার নির্গমন দূষণের প্রধান উৎস হিসেবে চিহ্নিত হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বায়ুদূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। বায়ুদূষণে কারণে প্রধানত স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণ থেকে মৃত্যুর হার বাড়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রোগীদের ভোগান্তি কমাতে দ্রুত  সেবা নিশ্চিতে সমঝোতা স্মারক

রোগীদের ভোগান্তি কমাতে দ্রুত সেবা নিশ্চিতে সমঝোতা স্মারক

ভারতসহ ৫ দেশের বিরুদ্ধে নতুন মার্কিন শুল্ক

ভারতসহ ৫ দেশের বিরুদ্ধে নতুন মার্কিন শুল্ক

ক্ষতিগ্রস্ত মানুষের স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে কাজ করছে সরকার

ক্ষতিগ্রস্ত মানুষের স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে কাজ করছে সরকার

ক্যারিয়ারে সফল হতে নিয়মিত ছুটি নিতে শিখুন

ক্যারিয়ারে সফল হতে নিয়মিত ছুটি নিতে শিখুন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App