×

শেষের পাতা

ড্রেনে নেমে নিখোঁজ

২৫ ঘণ্টা পর ডুবুরির লাশ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পুরান ঢাকায় ড্রেন পরিষ্কার করতে নেমে নিখোঁজ হওয়ার ২৫ ঘণ্টা পর মিলন নামের এক ডুবুরির লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুর আড়াইটার দিকে পুরান ঢাকার ৩০ নম্বর ওয়ার্ডের নলগলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিটে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। প্রায় ৪০০ মিটার দূরে ড্রেনের ভেতরে আটকে ছিল লাশটি।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে কয়েকজন পরিচ্ছন্নতা কর্মী ওই এলাকায় ড্রেন পরিষ্কার করছিলেন। মিলন ম্যানহোলে নামার ঘণ্টাখানেক পরে ডুবুরির রশি ছিঁড়ে গেলে শুরু হয় খোঁজাখুঁজি। সহকর্মীরা খোঁজাখুঁজি করে হদিস না পেয়ে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার কাজ শুরু করে। প্রায় ২৫ ঘণ্টার চেষ্টায় তার লাশ উদ্ধার করা সম্ভব হয়।

স্থানীয় বাসিন্দা মোজাহিদুল ইসলাম বলেন, এক পরিচ্ছন্নতাকর্মী ম্যানহোল পরিষ্কার করতে নেমে ভেতরের বিষাক্ত গ্যাস ও প্রতিকূল অবস্থার কারণে নিখোঁজ হয়ে যান। ম্যানহোলের ভেতরে ওই লোক নামার পর ঘণ্টাখানেক যাওয়ার পর থেকে খোঁজাখুঁজি শুরু হয়। প্রায় ৪০০ মিটার দূরে ড্রেনের ভেতরে আটকে ছিল মিলন। শুক্রবার দুপুরের পরে রাস্তা খুঁড়ে খুঁড়ে সামনের দিকে গিয়ে তার সন্ধান মেলে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্ন পরিদর্শক রাশেদুর রহমান রাসেল শুক্রবার দুপুরে বলেন, বৃহস্পতিবার দুপুর ১টার পরে আমরা নিখোঁজ হওয়ার খবর পেয়েছি। সরকারি-বেসরকারিভাবে বেশ কয়েকটি সংস্থা কাজ করছে, আজকে নলগোলা থেকে বেড়িবাঁধ পর্যন্ত রাস্তা কেটে তার লাশ বের করা হয়েছে।

সিটি করপোরেশনের উপস্থিত কর্মীরা জানান, এই কাজের ঠিকাদার ছিলেন বাবু নামের একজন। কাজটি পরিচালনা করেছিলেন মোনা। আর ডুবে গিয়ে মারা যাওয়া ব্যক্তির নাম মিলন, তাকে ডুবুরি মিলন বলেই সবাই ডাকত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিএনজি অটোরিকশা চলাচলে সিএমপির নির্দেশনা

সিএনজি অটোরিকশা চলাচলে সিএমপির নির্দেশনা

গোল্ডেন বুট ও বল কি খাঁটি  স্বর্ণের? এই অমূল্য পুরস্কারের বিশেষত্ব কী?

গোল্ডেন বুট ও বল কি খাঁটি স্বর্ণের? এই অমূল্য পুরস্কারের বিশেষত্ব কী?

অভিনেতা টোটা রায়চৌধুরীর বাবার মৃত্যু

অভিনেতা টোটা রায়চৌধুরীর বাবার মৃত্যু

বিয়ে শেষে ফেরার পথে মাইক্রোবাস  খাদে, হতাহত ১৪

বিয়ে শেষে ফেরার পথে মাইক্রোবাস খাদে, হতাহত ১৪

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App