×

শেষের পাতা

ডিএনসিসি প্রশাসক

হাসপাতালে কোনো অনৈতিক কাজ করলে ব্যবস্থা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

হাসপাতালে কোনো ধরনের অনৈতিক কাজ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। একই সঙ্গে মেডিকেল বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ এবং অপসারণের নির্দেশনা দিয়েছেন তিনি। তিনি বলেন, মেডিকেল বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ এবং পরবর্তীতে তা অপসারণের সঠিক নিয়ম মানতে হবে, স্বাস্থ্যবিধি মানতে হবে। এ বিষয়ে ডিএনসিসির পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে। কোনো অনিময় হলে এ বিষয়ে ডিএনসিসি ব্যবস্থা নেবে। কেউ যদি কোনো অনৈতিক কাজ করতে চায়, তাহলে আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নেব।

গতকাল শুক্রবার বিকালে রাজধানীর শেওড়াপাড়ায় গ্রিন স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধনকালে তিনি এ নির্দেশ দেন। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, এখানে ভালো চিকিৎসক আছে এবং আরো যদি প্রয়োজন হয় তাহলে উত্তর সিটি করপোরেশন এ বিষয়ে সহযোগিতা করবে। হাসপাতাল থাকবে হাসপাতালে মতো, আর সেবা থাকবে সেবার মতো, হাসপাতাল যত ভালো কাজ করবে উত্তর সিটি করপোরেশন পাশে থাকবে। দল মত নির্বিশেষে এলাকার সবাই এই হাসপাতাল সুন্দর ও ভালো পরিবেশে সঠিক চিকিৎসা পাবে। এই হাসপাতালে যেন সঠিক পরীক্ষা-নিরীক্ষা মাধ্যমে দ্রুত এবং সুস্থ চিকিৎসা পায় এলাকার জনগণ, সেদিকে খেয়াল রাখবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গোল্ডেন বুট ও বল কি খাঁটি  স্বর্ণের? এই অমূল্য পুরস্কারের বিশেষত্ব কী?

গোল্ডেন বুট ও বল কি খাঁটি স্বর্ণের? এই অমূল্য পুরস্কারের বিশেষত্ব কী?

অভিনেতা টোটা রায়চৌধুরীর বাবার মৃত্যু

অভিনেতা টোটা রায়চৌধুরীর বাবার মৃত্যু

বিয়ে শেষে ফেরার পথে মাইক্রোবাস  খাদে, হতাহত ১৪

বিয়ে শেষে ফেরার পথে মাইক্রোবাস খাদে, হতাহত ১৪

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫,০৬৯

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫,০৬৯

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App