×

শেষের পাতা

ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূত সার্জিও গর আগামী সপ্তাহের শেষ দিকে ঢাকা সফরে আসছেন। বাংলাদেশে সরকারের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার এবং ঢাকা-ওয়াশিংটনের সম্পর্ক নিয়ে আলোচনা করতে গরের এ সফর হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ভারতে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকারী গরের ঢাকা সফর নিয়ে আলোচনা চলছে। তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তবে আগামী সপ্তাহের শেষ দিকে তিনি ঢাকা আসতে পারেন বলে জানা যাচ্ছে।

কূটনৈতিক সূত্র বলছে, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফরে রয়েছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদের দায়িত্বগ্রহণ বিষয়ে কাজ সেরে ২৩ জুলাই ফিলিপিন্সের রাজধানী ম্যানিলা সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী।

সেখানে তিনি ৩৩তম আসিয়ান রিজিওনাল ফোরামে যোগ দেবেন। এরপর ম্যানিলা থেকে সরকারি সফরে পররাষ্ট্রমন্ত্রীর মালদ্বীপ সফরে যাওয়ার কথা রয়েছে। ২৯ জুলাই বা কাছাকাছি সময়ে তার দেশের ফেরার কথা রয়েছে। সেই হিসাব অনুযায়ী, গরের ঢাকা সফর চূড়ান্ত হবে; অর্থাৎ গর ২৯ থেকে ৩০ জুলাই ঢাকা সফর করতে পারেন।

প্রসঙ্গত; সার্জিও গর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। তিনি ভারতের মার্কিন রাষ্ট্রদূতের পাশাপাশি দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূত হিসেবেও দায়িত্ব পালন করছেন। এর আগে, গর হোয়াইট হাউসের প্রেসিডেনশিয়াল পার্সোনেল অফিসের পরিচালক ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইয়েমেনে সংঘর্ষে নিহত ছাড়াল ৩০০, বাস্তুচ্যুত হাজারো মানুষ

ইয়েমেনে সংঘর্ষে নিহত ছাড়াল ৩০০, বাস্তুচ্যুত হাজারো মানুষ

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালা জারি, নিষিদ্ধ যেসব বিষয়

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালা জারি, নিষিদ্ধ যেসব বিষয়

আমার একটা মাত্র বউ

সংসদে আইনমন্ত্রী আমার একটা মাত্র বউ

রানওয়ে ছাড়িয়ে যানবাহনে ধাক্কা কার্গো বিমানের, হতাহত বহু

রানওয়ে ছাড়িয়ে যানবাহনে ধাক্কা কার্গো বিমানের, হতাহত বহু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App