×

শেষের পাতা

আগামী বছরের হজে সরকারি খরচ বেড়েছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আগামী ২০২৭ সালের সরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজ পালনে ন্যূনতম খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা। হজের নিবন্ধন চলতি বছরের ২৪ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। গতকাল মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী বছরের ৮ এপ্রিল হজ ফ্লাইট শুরু হবে ও চাঁদ দেখা সাপেক্ষে ১৫ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। গতবার অর্থাৎ ২০২৬ সালে পবিত্র হজে সর্বনি¤œ প্যাকেজের মূল্য (খাবার ছাড়া) ছিল ৪ লাখ ৬৭ হাজার ১৩৭ টাকা। আর ২০২৭ সালের সর্বনি¤œ প্যাকেজের মূল্য ৫ লাখ ৫ হাজার টাকার বেশি।

বেসরকারি ব্যবস্থাপনায় নির্ধারিত সাধারণ হজ প্যাকেজে মক্কায় হারাম শরিফের বহির্চত্বর থেকে সর্বোচ্চ তিন কিলোমিটারের মধ্যে ও মদিনায় মসজিদে নববি থেকে এক কিলোমিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা রাখতে হবে। প্রতি কক্ষে সর্বোচ্চ ছয়জন হজযাত্রীর থাকার সুযোগ থাকবে। মিনায় জোন-৫-এ তাঁবুর ব্যবস্থা ও সার্ভিস প্যাকেজ-৩ অনুযায়ী সেবা ও খাবার সরবরাহ করা হবে। হোটেলের অবস্থান দুই কিলোমিটারের বেশি হলে সৌদি সরকারের নীতিমালা অনুযায়ী সালাওয়াত বাসের ব্যবস্থা করতে হবে।

ধর্মমন্ত্রী জানান, তালিকাভুক্ত হজ এজেন্সিগুলোকে সরকার অনুমোদিত সাধারণ হজ প্যাকেজ নিতে হবে। তবে পারস্পরিক আলোচনার ভিত্তিতে অতিরিক্ত তিনটি প্যাকেজ ঘোষণা করা যাবে। সরকার নির্ধারিত সেবা-সুবিধার চেয়ে কম সুবিধা দিয়ে কোনো প্যাকেজ ঘোষণা করা যাবে না। দমে শোকর (আদাহি) ও ক্যাটারিংয়ের ব্যয় অন্তর্ভুক্ত না করে কোনো প্যাকেজ ঘোষণা করা যাবে না। তিনি আরো জানান, ২০২৭ সালের হজে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় হাজিদের আবাসন, যাতায়াত, ক্যাটারিং ও মিনা-আরাফার সার্ভিস প্যাকেজে বেশ কিছু পরিবর্তন এনেছে। এবার তিনটি সার্ভিস প্যাকেজ থাকবে এবং হাফ বোর্ড ক্যাটারিং বাধ্যতামূলক করা হয়েছে। হজের বিমানভাড়া কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে বলেও জানান ধর্মমন্ত্রী। তিনি বলেন, এটি গত বছরের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কম ও হজ ফ্লাইটের বিমানভাড়া নির্ধারণে একটি মাইলফলক।

হজ প্যাকেজের মূল্য বৃদ্ধির বিষয়ে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের সর্বনি¤œ প্যাকেজে খাবারের খরচ অন্তর্ভুক্ত ছিল না। এবার খাবার বাবদ ৩৯ হাজার ৫০৮ টাকা যোগ হয়েছে। পাশাপাশি মিনা ও আরাফায় সর্বনি¤œ ক্যাটাগরির সার্ভিস প্যাকেজ বাতিল হওয়ায় ব্যয় বেড়েছে প্রায় ২৩ হাজার ২৪০ টাকা। বিনিময় হারজনিত কারণে আরো ৩ হাজার ৮২৫ টাকা খরচ বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া প্রবাসী বাংলাদেশিরা এবার যে দেশে অবস্থান করছেন, সেখান থেকেই স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণ করে হজ ভিসার আবেদন করতে পারবেন। তাদের অবস্থানরত দেশ থেকে সরাসরি সৌদি আরবে যাওয়ার বিষয়েও সরকার কাজ করছে। হজে যেতে ইচ্ছুকদের পাসপোর্টের মেয়াদ আগামী ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকতে হবে। ই-হজ সিস্টেমে প্যাকেজ নির্বাচন করে সাড়ে তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন এবং পুরো প্যাকেজের অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মক্কা প্রতিরক্ষা জোট ও বাংলাদেশের কূটনৈতিক পরাভব: বাস্তবতা বনাম সামরিক কল্পনা

মক্কা প্রতিরক্ষা জোট ও বাংলাদেশের কূটনৈতিক পরাভব: বাস্তবতা বনাম সামরিক কল্পনা

৩০ বছরেও থামেনি মানুষ-হাতির রক্তক্ষয়ী সংঘাত

প্রাণ গেছে ৩৪ জনের ৩০ বছরেও থামেনি মানুষ-হাতির রক্তক্ষয়ী সংঘাত

আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধের কী কারণ

আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধের কী কারণ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বেলায়েত হোসেনের পদত্যাগ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বেলায়েত হোসেনের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App