×

শেষের পাতা

বিজ্ঞাপনের কথা বলে নিয়ে নির্যাতন, অভিযোগ স্নিগ্ধার

সব অভিযোগ অস্বীকার আশিয়ান গ্রুপের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিজ্ঞাপনের কথা বলে নিয়ে নির্যাতন, অভিযোগ স্নিগ্ধার

বিজ্ঞাপনচিত্রে কাজের চুক্তির আশ্বাসে ডেকে নিয়ে হত্যাচেষ্টা, শারীরিক নির্যাতন ও শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগ তুলেছেন মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী ওরফে ইসরাত জাহান। তার অভিযোগের তির আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়ার দিকে। এ ঘটনায় রাজধানীর খিলক্ষেত থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে এ ঘটনার বিস্তারিত তুলে ধরেন স্নিগ্ধা চৌধুরী ওরফে ইসরাত জাহান। অন্যদিকে, স্নিগ্ধা চৌধুরীর আনা সব অভিযোগ সরাসরি অস্বীকার করেছে আশিয়ান গ্রুপ।

অভিযোগপত্রে এই মডেল ও অভিনেত্রী দাবি করেছেন, গত শুক্রবার বিজ্ঞাপনের চুক্তি-সংক্রান্ত আলোচনার কথা বলে তাকে খিলক্ষেতে অবস্থিত আশিয়ান মেডিকেল কলেজের কার্যালয়ে ডাকা হয়। সেখানে পৌঁছানোর পর তাকে অন্য এক নারী ভেবে মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি। স্নিগ্ধার ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে তার দিকে শটগান তাক করা হয়, হাত-পা বেঁধে গলা চেপে ধরা হয় ও কাঠের লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। তিনি আরো অভিযোগ করেন, চুল ধরে টানাহেঁচড়া ও শ্লীলতাহানির ঘটনাও ঘটে তখন। ঘটনার কারণ জানতে চাইলে অভিযুক্ত ব্যক্তি তাকে জেবা টাকিয়া ভেবে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ করেন বলে দাবি করেন স্নিগ্ধা। তিনি নিজেকে ওই ব্যক্তি নন বলে বারবার জানালেও তা বিশ্বাস করা হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিনেত্রীর দাবি, তার মুখ চেপে ধরে জোরপূর্বক নেশাজাতীয় দ্রব্য পান করানো হয়। পরে সুযোগ বুঝে অভিযুক্ত ব্যক্তি অন্য কক্ষে গেলে রাত সাড়ে ১১টার দিকে সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। এরপর তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নেন বলে জানান।

সব অভিযোগ ভিত্তিহীন- আশিয়ান গ্রুপ : স্নিগ্ধা চৌধুরীর আনা সব অভিযোগ সরাসরি অস্বীকার করেছে আশিয়ান গ্রুপ। প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (মিডিয়া ও কমিউনিকেশনস) সৈয়দ শফিকুল ইসলাম এক লিখিত বিবৃতিতে অভিযোগগুলোকে সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। বিবৃতিতে বলা হয়, বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন থাকায় প্রতিষ্ঠানটি আইন ও বিচারব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা রাখছে। নিরপেক্ষ তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে বলেও তারা আশা প্রকাশ করেছে। একই সঙ্গে বিচারাধীন বিষয়ে একতরফা তথ্য প্রচার জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে উল্লেখ করে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সব পক্ষের বক্তব্য যাচাই করার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সংবাদ সম্মেলনে আবেগঘন বক্তব্য : এদিকে গতকাল সোমবার বিকালে বনানীর নিজ বাসভবনে সাংবাদিকদের সামনে উপস্থিত হয়ে ঘটনার বিস্তারিত বর্ণনা দেন স্নিগ্ধা চৌধুরী। তিনি অভিযোগ করেন, তার ওপর সংঘটিত নির্যাতনের সুষ্ঠু বিচার না হলে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হবেন। স্নিগ্ধা বলেন, আমি যদি বিচার না পাই, তাহলে আত্মহত্যা করব। আর আত্মহত্যার জন্য দায়ী ব্যক্তিদের নাম লিখে রেখে যাব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুলাই অভ্যুত্থানের ২ বছর উদযাপনে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

জুলাই অভ্যুত্থানের ২ বছর উদযাপনে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

জয়ন্ত চট্টোপাধ্যায়ের জন্মদিন আজ

জয়ন্ত চট্টোপাধ্যায়ের জন্মদিন আজ

আয়কর রিটার্নে যেসব ভুল এড়ানো জরুরি

আয়কর রিটার্নে যেসব ভুল এড়ানো জরুরি

বঙ্গভবনে প্রথম আনুষ্ঠানিক কর্মদিবসে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

বঙ্গভবনে প্রথম আনুষ্ঠানিক কর্মদিবসে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App