×

শেষের পাতা

৩০ জুলাই হজ-ওমরাহ মেলা প্যাকেজ বুকিং দিলেই ছাড়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জাতীয় পর্যায়ে হজ ও ওমরাহ মেলা শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার (৩০ জুলাই)। রাজধানীর আগারগাঁয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ৩ দিনব্যাপী এ মেলা চলবে ১ আগস্ট পর্যন্ত। মেলায় হজের প্যাকেজ বুকিং দিলেই মিলবে ছাড়। গতকাল মঙ্গলবার হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার এ তথ্য জানান। সকালে রাজধানীর নয়াপল্টনে একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এ সময় হাবের সভাপতি সৈয়দ গোলাম সারওয়ার উপস্থিত ছিলেন।

মহাসচিব জানান, ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করবেন। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, সৌদি দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

ফরিদ আহমেদ মজুমদার বলেন, মেলায় হজ কার্যক্রমে অনুমোদনপ্রাপ্ত এজেন্সিগুলো স্টল দেবে। এই মেলার মাধ্যমে বিভিন্ন হজ এজেন্সির প্যাকেজ মূল্য ও প্যাকেজে বর্ণিত সুবিধাদি যাচাই-বাছাই ও পর্যালোচনা করে মধ্যস্বত্বভোগীদের প্রভাব ছাড়াই সরাসরি হজে গমনের জন্য পছন্দমতো এজেন্সির সঙ্গে বুকিং বা চুক্তিবদ্ধ হওয়ার সুযোগ পাবেন। হজের বুকিং নিতে এই তিন দিনের জন্য একটা সুযোগ থাকবে, ছাড় পাবেন। যারা হজ এবং ওমরাহ পালনে ইচ্ছুক, তাদের মেলায় এসে এই সুযোগ নেয়ার অনুরোধ করেন হাব মহাসচিব।

হজের প্যাকেজের বাইরে ডিসকাউন্টের সুযোগ আছে জানিয়ে তিনি বলেন, যেমন আমি একটা প্যাকেজ এখানে ৫ লাখ ৫৯ হাজার টাকা করেছি, সেখানে আমার সার্ভিস চার্জ রয়েছে। আমি যদি মনে করি এই মেলায় ৩ দিন আমার সার্ভিস চার্জটা আমি নেব না; যারা ওইখানে বুকিং দেবে, সে ডিসকাউন্টটি দেয়ার এখতিয়ার আমার রয়েছে।

হাব মহাসচিব বলেন, বাংলাদেশের প্রায় ৯৬ শতাংশ হজযাত্রী এবং শতভাগ ওমরাহযাত্রী বেসরকারি ব্যবস্থাপনায় হজ ও ওমরাহ পালন করেন। বেসরকারি ব্যবস্থাপনায় হজ ও ওমরাহ হাব সদস্যদের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হয়। ২০২৬ হজ ব্যবস্থাপনায় বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষ স্থান অর্জন করেছে। আমরা এ ধারা অব্যাহত রাখতে বদ্ধপরিকর।

মেলার উদ্দেশ্য তুলে ধরে তিনি বলেন, আমাদের দেশের হজ গমনেচ্ছু ভাই-বোনদের অধিকাংশই দেশের গ্রামেগঞ্জে বাস করেন। এ মেলা আয়োজনের উদ্দেশ্য হলো মূলত বিভিন্ন হজ এজেন্সি ও হজে গমনেচ্ছুদের মধ্যকার দূরত্ব কমিয়ে তাদের মধ্যে সেতুবন্ধন তৈরি করা। এর মাধ্যমে হজযাত্রীদের এক শ্রেণির গ্রুপ লিডার, প্রতারক এবং মধ্যস্বত্বভোগীদের কবল থেকে ধর্মপ্রাণ মানুষকে পরিত্রাণ দেয়া এবং হয়রানি, প্রতারণা ও অর্থ আত্মসাতের মতো দুর্ভাগ্যজনক ঘটনা থেকে হজযাত্রীদের রক্ষা করা।

তিনি আরো বলেন, বর্তমানে সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফেসবুকসহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় লোভনীয়-আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে লাইসেন্সবিহীন বিভিন্ন ব্যক্তি ও সংস্থা এবং বিভিন্ন সেলিব্রেটি বা সমাজের বিশিষ্ট ব্যক্তি ব্যক্তিগত ইমেজ ব্যবহার করে অনৈতিকভাবে হজযাত্রী সংগ্রহ করছেন। বিভিন্ন সময় এসব হজযাত্রী অনেকাংশে প্রতারিত হচ্ছেন। বিষয়টি নিয়ে ধর্ম মন্ত্রণালয় থেকে সতর্কতামূলক বিজ্ঞাপন দেয়া হয়েছে। আমরা হজ ও ওমরাহ গমনেচ্ছু ভাই ও বোনদের লাইসেন্সের মালিকানা যাচাই করে হজ ও ওমরাহ করার জন্য চুক্তিবদ্ধ হওয়ার অনুরোধ করছি। সরাসরি এজেন্সির ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দেয়ার অনুরোধ করছি।

ফরিদ আহমেদ মজুমদার আরো বলেন, মেলার মাধ্যমে ধর্মবিষয়ক মন্ত্রণালয় এবং তার অংশীজন হিসেবে হাব যেসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন করে তাদের সঙ্গে হজসংক্রান্ত লেনদেন সম্পর্কে ধারণা দেয়ার একটি প্রয়াসও এই মেলার মাধ্যমে নেয়া হয়েছে। এছাড়া হজ ও ওমরাহ যাত্রী বহনকারী প্রধান এয়ারলাইন্সগুলোর সঙ্গে ও তাদের সেবা সম্পর্কে সরাসরি জানার সুযোগ তৈরি হবে।

তিনি বলেন, হাবের উদ্যোগে হজ ও ওমরাহ ফেয়ার-২০২৬ শুধু বর্তমান হজ ব্যবস্থাপনার জন্যই নয়, বরং ভবিষ্যতে হজ ব্যবস্থাপনায় যেসব নতুন নতুন বিষয় অন্তর্ভুক্ত হবে, সেসব বিষয়ে হজযাত্রীরাসহ সব অংশীজনের মধ্যে তথ্যের আদান-প্রদানের ক্ষেত্রে কাজ করবে বলে আমি বিশ্বাস করি। সৌদি সরকারের পক্ষ থেকে ২০২৭ সালের হজের রোডম্যাপ ও গাইডলাইন ঘোষণা করা হয়েছে। নতুন নিয়মে ক্যাটারিং সার্ভিস বাধ্যতামূলক, ডি ক্যাটাগরি প্রত্যাহারসহ নতুন অনেক পদক্ষেপ নেয়া হয়েছে, যা কার্যকর হলে বাংলাদেশি হজযাত্রীদের স্বাচ্ছন্দ্যে হজ পালন করা কঠিন ও অত্যন্ত কষ্টসাধ্য হবে। আমরা বিষয়টি নিয়ে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি এবং দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য আপনাদের মাধ্যমে অনুরোধ করছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

সরকারি চাকরিতে ‘নারী কোটা’ পুনর্বহালের দাবি

সরকারি চাকরিতে ‘নারী কোটা’ পুনর্বহালের দাবি

মানবদেহে মাইক্রোপ্লাস্টিক, জেনে নিন এর ক্ষতিকর প্রভাব

মানবদেহে মাইক্রোপ্লাস্টিক, জেনে নিন এর ক্ষতিকর প্রভাব

বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে

প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App