×

শেষের পাতা

ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করে ব্যবস্থা নিচ্ছে রাজউক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রাজধানীতে ভূমিকম্পের ঝুঁকি কমাতে ত্রæটিপূর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে ধাপে ধাপে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। তিনি বলেছেন, ভূমিকম্পে ভবন ধসের ঝুঁকি শুধু ভবনের উচ্চতার ওপর নির্ভর করে না; ত্রæটিপূর্ণ নকশা, মাটির অবস্থা, নির্মাণে অনিয়ম ও প্রকৌশলগত ত্রæটিও বড় কারণ। তাই অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মাণ, মাটি পরীক্ষা এবং নির্মাণের মান নিশ্চিত করা জরুরি।

গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ডুরা) আয়োজিত ‘ভূমিকম্প ঝুঁকিতে দেশ : আমাদের করণীয়’ শীর্ষক ডুরা সংলাপে তিনি এসব কথা বলেন। রাজউক চেয়ারম্যান জানান, রাজধানীতে বিপুলসংখ্যক ভবন থাকায় একসঙ্গে সব ভবনের ঝুঁকি নিরূপণ করা সম্ভব নয়। এজন্য ধাপে ধাপে ভবনগুলোর ঝুঁকি চিহ্নিত করার পরিকল্পনা নেয়া হয়েছে। প্রথমে দ্রুত দৃশ্যমান পরিদর্শন, পরে প্রকৌশলগত প্রাথমিক মূল্যায়ন এবং প্রয়োজন অনুযায়ী বিস্তারিত প্রকৌশলগত পরীক্ষা করা হবে। এর মাধ্যমে কোন ভবন কতটা ঝুঁকিপূর্ণ, তা নির্ধারণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, ভূমিকম্প মোকাবিলায় রাজউকের সক্ষমতা বাড়াতে একটি গবেষণা প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে। এর মাধ্যমে ভূমিকম্পের আগে ভবনের ঝুঁকি নিরূপণ, জনসচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় গবেষণা পরিচালনা করা হবে।

ভবন নির্মাণে অনিয়ম প্রসঙ্গে রিয়াজুল ইসলাম বলেন, অনুমোদিত ছয়তলা ভবনকে নিয়মবহির্ভূতভাবে ১০ তলা করা কিংবা অনুমোদনের বাইরে নকশা পরিবর্তন করে নির্মাণের সুযোগ দেয়া হবে না। এ ধরনের ভবনের ক্ষেত্রে প্রয়োজনীয় কারিগরি ও আইনি যাচাই ছাড়া অনুমোদনের সুযোগ নেই। নকশা প্রণয়নকারী স্থপতি ও প্রকৌশলীদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। শুধু নকশায় স্বাক্ষর করলেই দায়িত্ব শেষ নয়; নির্মাণকাজের বাস্তবায়ন ও তদারকিতেও তাদের দায়িত্ব নিতে হবে।

রাজউক চেয়ারম্যান আরো বলেন, ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় শুধু রাজউককে দায়ী করলে হবে না। সিটি করপোরেশন, দুর্যোগ ব্যবস্থাপনা, ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। কার্যকর নগর ব্যবস্থাপনা কাঠামো থাকলে এ কাজ আরো সহজ ও সমন্বিতভাবে করা সম্ভব।

ভবন মালিকদের দায়িত্বের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, নিয়ম মেনে ভবন নির্মাণে নাগরিকদের সচেতন হতে হবে। অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মাণের পাশাপাশি যথাযথ ব্যবহার সনদ নিতে হবে। রাজউক প্রয়োজনীয় নির্দেশনা দিতে পারে,

কিন্তু প্রতিটি ভবনের পেছনে একজন করে পরিদর্শক নিয়োগ করে সার্বক্ষণিক নজরদারি করা সম্ভব নয়।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদী হাসান আনসারী। তিনি ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় ভবনের নকশা ও নির্মাণমানের পাশাপাশি মাটির প্রকৃতি এবং অপরিকল্পিত আবাসন নিয়েও সতর্ক হওয়ার ওপর গুরুত্ব দেন।

রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক বলেন, ভবন নির্মাণের ঝুঁকি সম্পর্কে জনগণের সচেতনতা বাড়াতে গণমাধ্যমকে নিয়মিত ভূমিকা রাখতে হবে। প্রকৌশলী ও তদারকি সংস্থাগুলোকে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. আদিল মোহাম্মদ খান বলেন, ভূমিকম্পের ঝুঁকি শুধু ভবনের নকশা বা নির্মাণমানের ওপর নির্ভর করে না; ভবনটি কোথায় এবং কী ধরনের মাটির ওপর নির্মিত হচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ। দুর্বল মাটির ওপর অপরিকল্পিত আবাসন ঝুঁকি আরো বাড়িয়ে দেয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক ছালেহ উদ্দিন বলেন, ভূমিকম্প মোকাবিলায় কোনো একক সংস্থার পক্ষে কাজ করা সম্ভব নয়। সমন্বিত প্রস্তুতির পাশাপাশি নিয়মিত মহড়া ও প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। তিনি জানান, ঢাকার আশপাশের ৪১টি ফায়ার স্টেশনকে উদ্ধার তৎপরতার জন্য প্রস্তুত রাখা হয়েছে এবং বিশেষ সাড়া দলও প্রস্তুত রয়েছে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল ঢাকার ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত চিহ্নিত করে পরিদর্শনের ওপর গুরুত্ব দেন। ডুরার সভাপতি শাহজাহান মোল্লা বলেন, ভূমিকম্পের ঝুঁকি নিয়ে জনসচেতনতা বাড়াতে গণমাধ্যমকে আরো সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

সংলাপে আরো উপস্থিত ছিলেন ডুরার সহ-সভাপতি জিলানী মিলটন, সাংগঠনিক সম্পাদক আতিক হাসান শুভ, সাবেক সাধারণ সম্পাদক জয়শ্রী ভাদুড়ী, অর্থ সম্পাদক জাহিদ ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিরাজ মাহবুব ইফতিসহ সংগঠনের সদস্য ও সাংবাদিকরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপন করা হবে: প্রধানমন্ত্রী

১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপন করা হবে: প্রধানমন্ত্রী

শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে: প্রধানমন্ত্রী

শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে: প্রধানমন্ত্রী

মাদকসহ যুবক আটকের ভিডিও ভাইরাল, মামলায় আসামি নেই

মাদকসহ যুবক আটকের ভিডিও ভাইরাল, মামলায় আসামি নেই

দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App