×

শেষের পাতা

উচ্চ আদালতের অফিস সময়সূচি পরিবর্তন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের কোর্ট এবং অফিসের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

গত সোমবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রধান বিচারপতির নির্দেশক্রমে জারিকৃত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ আগস্ট থেকে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কোর্ট ও দাপ্তরিক কার্যক্রম নতুন সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে।

বিভাগভিত্তিক নতুন সময়সূচি হলো-

১. আপিল বিভাগ :

কোর্ট সময়সূচি : রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন পূর্বাহ্ণ ৯টা থেকে অপরাহ্ণ ১টা ১৫ মিনিট পর্যন্ত। (দুপুর ১১:০০ ঘটিকা হতে

১১:৩০ ঘটিকা পর্যন্ত বিরতিসহ)।

অফিস সময়সূচি হলো : রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন পূর্বাহ্ণ ৮টা থেকে অপরাহ্ণ ৪টা পর্যন্ত। (অপরাহ্ণ ০১:৩০ ঘটিকা হতে ০২:০০ ঘটিকা পর্যন্ত যোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতিসহ)।

শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

২. হাইকোর্ট বিভাগ :

কোর্ট সময়সূচি : রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন পূর্বাহ্ণ ১০টা ৩০ মিনিট থেকে অপরাহ্ণ ৪টা ১৫ মিনিট পর্যন্ত। (দুপুর ০১:১৫ ঘটিকা হতে ০২:০০ ঘটিকা পর্যন্ত যোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতিসহ)।

অফিস সময়সূচি : রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন পূর্বাহ্ণ ৯টা থেকে অপরাহ্ণ ৫টা পর্যন্ত। (অপরাহ্ণ ০১:৩০ ঘটিকা হতে ০২:০০ ঘটিকা পর্যন্ত যোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতিসহ)।

শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি।

বিজ্ঞপ্তির অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অ্যাটর্নি জেনারেল, আইন ও বিচার বিভাগের সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারগণ এবং সলিসিটরসহ সংশ্লিষ্টদের কাছে প্রেরণ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৬৫, মামলা ৬৪

ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৬৫, মামলা ৬৪

সাবেক এমপি বাহারের বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন

সাবেক এমপি বাহারের বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App