×

শেষের পাতা

আইজি প্রিজনকে সরিয়ে দেয়া হলো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে সরিয়ে তাকে নিজ বাহিনীতে ফেরত পাঠানো হয়েছে। গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। নতুন করে এ পদে কাউকে এখনো দায়িত্ব দেয়া হয়নি। প্রজ্ঞাপনে বলা হয়, সেনাবাহিনীর এ কর্মকর্তাকে বর্তমান প্রেষণ পদ থেকে প্রত্যাবর্তনপূর্বক তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

এ বিষয়ে সন্ধ্যায় কারা অধিদপ্তরের মিডিয়া সেল থেকে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহার হোসেনকে সেনাবাহিনীতে প্রত্যাবাসন করা হয়েছে। এটি একটি নিয়মিত প্রক্রিয়া।

আগের দিন মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে আসেন কারা

মহাপরিদর্শক সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন। তিনি জানান, চব্বিশের অভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া ২ হাজার ২৪৭ বন্দির মধ্যে এখনো ৯৬০ জন পলাতক রয়েছে। আর বাকি ১ হাজার ৫৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর পলাতক ৯৬০ জনের মধ্যে ১৬৬ জনের কোনো তথ্য কারা অধিদপ্তরে নেই।

২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক পালাবদলের মধ্যে ১১ আগস্ট মোতাহের হোসেনকে প্রেষণে কারা মহাপরিদর্শক হিসেবে নিয়োগ করে তৎকালীন অন্তর্বর্তী সরকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৫ আমেরিকানসহ ও ইকুয়েডরের গোয়েন্দা প্রধান নিহত

কেনিয়ায় বিমান বিধ্বস্ত ৫ আমেরিকানসহ ও ইকুয়েডরের গোয়েন্দা প্রধান নিহত

বিশ্ববাজারে তেলের দামে স্থিতিশীলতা

বিশ্ববাজারে তেলের দামে স্থিতিশীলতা

মার্কিন নৌ অবরোধে ধৈর্যের বাঁধ ভাঙছে ইরানের

মার্কিন নৌ অবরোধে ধৈর্যের বাঁধ ভাঙছে ইরানের

ইতিহাসের পাতায় আজকের দিন

ইতিহাসের পাতায় আজকের দিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App