×

শেষের পাতা

ব্যাংকারের আত্মহত্যা

অবৈধ অস্ত্র দিয়ে নিজের মাথায় গুলি

Icon

চট্টগ্রাম অফিস

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নগরীর ডবলমুরিং থানার হাজীপাড়ায় নিজ বাসায় মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে শাহিদ হোসেন নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। পুলিশ জানিয়েছে গতকাল শনিবার সকালে নগরীর ডবলমুরিং থানার হাজীপাড়া এলাকায় ৪৫ বছর বয়সি শাহিদ তার বাসায় ওই ঘটনা ঘটান। তিনি একটি বেসরকারি ব্যাংকে চাকরি করতেন। বছরখানেক আগে থেকে তিনি আর চাকরি করেন না।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক জানান, ‘সকাল ৮টার দিকে শাহিদ হোসেনকে নিয়ে আসা হয়। তার স্ত্রী জানিয়েছেন, শাহিদ হোসেন বাসার ড্রয়িং রুমে নিজের মাথায় পিস্তল দিয়ে গুলি করেন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা

হলে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে তিনি মারা যান।’

ঘটনার বিষয়ে ডবলমুরিং থানার এসআই মো. আব্দুল গফুর সংবাদ মাধ্যমকে বলেন, ‘শাহিদ হোসেন আগে একটি ব্যাংকে চাকরি করতেন। চাকরি ছাড়ার পর থেকে তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েন। কর্ম না থাকায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।’

খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে শাহিদের স্ত্রী শারমিন আক্তারকে হেফাজতে নিয়েছে বলে জানালেন ওসি শাহীনূর আলম। তিনি বলেছেন, ‘দূরের জেলায় পোস্টিং হওয়ার পর ব্যাংকের চাকরি ছেড়ে দেন শাহিদ। এ নিয়ে তার মধ্যে হতাশা ছিল। স্ত্রী শারমিন জানিয়েছে, স্বামী তাকে খুবই সন্দেহ করতেন। এ নিয়ে সংসারে খুব অশান্তি ছিল।’

পিস্তলটি উদ্ধার করা হয়েছে জানিয়ে ওসি বললেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, পিস্তলটির লাইসেন্স নেই। সুতরাং এটি অবৈধ অস্ত্র। এই অস্ত্র শাহিদ কোথা থেকে কীভাবে সংগ্রহ করেছে, এ বিষয়ে আমরা তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করছি। পরিবারের অন্য সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হবে।’

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ডবলমুরিং) খায়রুল বাশারের কাছে সাংবাদিকেরা জানতে চাইলে তিনি বলেন , ‘অস্ত্রটি আমরা জব্দ করেছি। উনাকে ঘটনার পরপরই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি মারা গেছেন। আইনগত প্রক্রিয়া চলছে। তিনি ব্যাংকার ছিলেন বলে শুনেছি। তবে এখনই নিশ্চিত করে ঘটনার কারণ বা কিভাবে ঘটেছে এ বিষয়ে বলতে পারছি না।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে একদিনে বিপুল ভারতীয় পণ্য জব্দ

সীমান্তে একদিনে বিপুল ভারতীয় পণ্য জব্দ

গাজায় দাফনের জায়গাও ফুরিয়ে যাচ্ছে

গাজায় দাফনের জায়গাও ফুরিয়ে যাচ্ছে

ঈদে মিলাদুন্নবীর ছুটি পাবেন না যারা

ঈদে মিলাদুন্নবীর ছুটি পাবেন না যারা

৩ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করল যৌথবাহিনী

৩ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করল যৌথবাহিনী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App