×

খবর

বান্দরবানে বন্যাদুর্গত ১২২ পরিবারকে উদ্ধার করল বিজিবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বান্দরবানে বন্যাদুর্গত ১২২ পরিবারকে উদ্ধার করল বিজিবি

বান্দরবানে বন্যাদুর্গত ১২২টি পরিবারকে উদ্ধার করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া পরিবারগুলোর জন্য আশ্রয়, খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি চিকিৎসাসহ বিভিন্ন মানবিক সহায়তা দেয়া হচ্ছে।

বান্দরবান সেক্টর সদর দপ্তর জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলে সাধারণ মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করাও বিজিবির দায়িত্বের অংশ। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং উদ্ধার, আশ্রয় ও মানবিক সহায়তা দিতে বাহিনী সবসময় প্রস্তুত রয়েছে। দেশের মানুষের নিরাপত্তা ও কল্যাণে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

বিজিবি জানায়, কয়েকদিনের ভারী বৃষ্টিতে বান্দরবান জেলা শহরের পার্শ্ববর্তী এলাকায় বন্যা ও পাহাড় ধসে অনেক পরিবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ পরিস্থিতিতে বিজিবি বান্দরবান সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল রুবায়াত জামিলের নেতৃত্বে সদস্যরা উদ্ধার অভিযান চালায়। টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানে ১২২টি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া পরিবারগুলোর জন্য আশ্রয়, খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি চিকিৎসাসহ বিভিন্ন মানবিক সহায়তা দেয়া হচ্ছে।

অভিযানে জেলা সদরের ক্রাইক্ষ্যংপাড়া এলাকার ১২২টি পরিবারকে উদ্ধার করে শহীদ মোশাররফ বিজিবি স্কুল এবং ক্রাইক্ষ্যংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি দুর্গতদের মধ্যে খাবার, বিশুদ্ধ পানি, জরুরি ওষুধ ও অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা হয়েছে। নারী, শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিজিবি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩৯ দিনের বিশ্বকাপে ফিফার রাজস্ব ২ লাখ কোটি টাকার বেশি

৩৯ দিনের বিশ্বকাপে ফিফার রাজস্ব ২ লাখ কোটি টাকার বেশি

কুমার শানুর ছেলে করোনায় আক্রান্ত

কুমার শানুর ছেলে করোনায় আক্রান্ত

‘শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক, তাকে আগে কারাগারে যেতে হবে’

‘শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক, তাকে আগে কারাগারে যেতে হবে’

বিপৎসীমা ছাড়াল সুরমার পানি, প্রস্তুত ১৩১১ আশ্রয়কেন্দ্র

বিপৎসীমা ছাড়াল সুরমার পানি, প্রস্তুত ১৩১১ আশ্রয়কেন্দ্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App