×

খবর

প্রাইভেট হাসপাতাল থেকে নার্সের মরদেহ উদ্ধার

Icon

মো. শামীম হাসান সুজন (শরণখোলা প্রতিনিধি)

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

প্রাইভেট হাসপাতাল থেকে নার্সের মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

বাগেরহাট জেলার শরণখোলার একটি প্রাইভেট হসপিটালের ওয়াশ রুমের দরজা ভেঙে নার্সের মরদেহ উদ্ধার করা হয়। শরণখোলা উপজেলার রায়েন্দা বাজার পাঁচরাস্তায় গ্রামীণ জেনারেল হসপিটালে কর্মরত ছিলেন হাসিনা খানম (৩৪)। হাসিনা খানমের স্বামী উত্তর তাফালবাড়ি গ্রামের আব্দুল মালেক হাওলাদারের ছেলে মো. জসিম হাওলাদার (৩০) জানান, গতকাল বৃহস্পতিবার ভোর ৪ টার সময় রায়েন্দা গ্রামীণ জেনারেল হসপিটালের ওয়াশরুমের দরজা ভেঙে হাসিনা খানমকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. অন্তরা দাস মৃত ঘোষণা করেন। ডা. অন্তরা দাস বলেন, শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছে। নার্স হাসিনা খানমের বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মহেশপাড়া গ্রামে। তার পিতার নাম মৃত রফিক শেখ। তার দুই ছেলে রয়েছে। শরণখোলা থানার অফিসার ইনচার্জ রোকেয়া খানম বলেন, হাসিনা খানমের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে। কি কারণে তার মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। হাসিনা খানমের মৃত্যুর বিষয়ে গ্রামীণ জেনারেল হসপিটালের পরিচালকদের কাছে জানার জন্য গেলে তাদের কাউকে পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘গ্যাস সংকট আগামী ৫-৭ দিনের মধ্যে স্বাভাবিক হতে পারে’

প্রধানমন্ত্রী ‘গ্যাস সংকট আগামী ৫-৭ দিনের মধ্যে স্বাভাবিক হতে পারে’

‘তদন্ত করলে ছাত্র উপদেষ্টাদের নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে’

‘তদন্ত করলে ছাত্র উপদেষ্টাদের নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে’

পদ্মায় পানি বৃদ্ধিতে ১৮ স্কুলে পাঠদান স্থগিত, দুজনের মৃত্যু

পদ্মায় পানি বৃদ্ধিতে ১৮ স্কুলে পাঠদান স্থগিত, দুজনের মৃত্যু

বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ

বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App