×

খবর

শাহবাগ মেট্রোরেল স্টেশন এলাকায় উচ্ছেদ অভিযান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শাহবাগ মেট্রোরেল স্টেশন এলাকায় উচ্ছেদ অভিযান

ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগ মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল, ভাসমান দোকান ও অননুমোদিত স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। অভিযানে অবৈধ মোটরসাইকেল পার্কিংয়ের দায়ে দুটি মামলা করে জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া, একটি ভাসমান ফুডকার্ট জব্দ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের নেতৃত্বে শাহবাগ মেট্রোরেল স্টেশনে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

ডিএমটিসিএল জানায়, অভিযানটি স্টেশনের গ্রাউন্ড লেভেলের বি-গেট থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে সব গেট ও সংলগ্ন এলাকায় পরিচালিত হয়। এ সময় অবৈধ দখল, ভাসমান দোকান এবং অননুমোদিত স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানের সময় বারডেম হাসপাতালের সামনে মেট্রোরেল স্টেশন-সংলগ্ন ফুটপাতে অবৈধভাবে মোটরসাইকেল পার্কিং করায় মালিকদের বিরুদ্ধে দুটি মামলা করে জরিমানা আদায় করা হয়।

এ ছাড়া, মেট্রোরেলের যাত্রীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় একটি ভাসমান ফুডকার্ট জব্দ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়।

ডিএমটিসিএল জানায়, অভিযানের ফলে শাহবাগ মেট্রোরেল স্টেশন-সংলগ্ন এলাকা দখলমুক্ত হয়েছে এবং যাত্রীদের নিরাপদ ও নির্বিঘœ চলাচলের পরিবেশ নিশ্চিত হয়েছে। এ অভিযানে এমআরটি পুলিশ, ডিএমপির রমনা থানা পুলিশ, বাংলাদেশ আনসার সদস্য এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রতিনিধিরা অংশ নেন। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ভবিষ্যতেও মেট্রোরেল স্টেশন-সংলগ্ন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মক্কা প্রতিরক্ষা জোট ও বাংলাদেশের কূটনৈতিক পরাভব: বাস্তবতা বনাম সামরিক কল্পনা

মক্কা প্রতিরক্ষা জোট ও বাংলাদেশের কূটনৈতিক পরাভব: বাস্তবতা বনাম সামরিক কল্পনা

৩০ বছরেও থামেনি মানুষ-হাতির রক্তক্ষয়ী সংঘাত

প্রাণ গেছে ৩৪ জনের ৩০ বছরেও থামেনি মানুষ-হাতির রক্তক্ষয়ী সংঘাত

আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধের কী কারণ

আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধের কী কারণ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বেলায়েত হোসেনের পদত্যাগ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বেলায়েত হোসেনের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App