×

খেলা

ভারতের ব্যর্থতার কারণ খুঁজবে বিসিসিআই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ভারতের ব্যর্থতার কারণ খুঁজবে বিসিসিআই

টি-টোয়েন্টি ক্রিকেটে সা¤প্রতিক সময় পর্যন্ত ছিল ভারতের একচ্ছত্র আধিপত্য। টানা দুইবার বিশ্বকাপ জিতে এই সংস্করণে নিজেদের শ্রেষ্ঠত্বও প্রতিষ্ঠা করেছিল দলটি। কিন্তু কয়েক মাসের ব্যাবধানে সেই ছবিই বদলে গেছে। প্রথমে আয়ারল্যান্ডের কাছে ইতিহাসে প্রথমবারের মতো সিরিজ হার, এরপর ইংল্যান্ড সফরে টানা ব্যর্থতা- সব মিলিয়ে উদ্বেগ বাড়িয়েছে ভারতীয় ক্রিকেটে। এমন পরিস্থিতিতে দলের পারফরম্যান্স নিয়ে আনুষ্ঠানিক পর্যালোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

গত মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রাখার পর ভারত নেতৃত্বে পরিবর্তন আনে। নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পান শ্রেয়াস আইয়ার। তবে তার নেতৃত্বে শুরুটা একেবারেই ভালো হয়নি। আয়ারল্যান্ড সফরে দুই ম্যাচের সিরিজে দুটিতেই হেরে যায় ভারত। আইরিশদের বিপক্ষে এটিই ছিল ভারতের প্রথম পরাজয়, আর সেই হারই গড়ায় সিরিজ হারে।

সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই ইংল্যান্ড সফরেও একই চিত্র। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চারটি ম্যাচ শেষে ভারত পিছিয়ে ৩-০ ব্যবধানে। একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে একাধিক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতের ইতিহাসে এমন ফল আগে কখনো দেখা যায়নি। একই সঙ্গে টানা ছয়টি টি-টোয়েন্টি ম্যাচে জয়হীন থাকার অভিজ্ঞতাও প্রথমবারের মতো হলো তাদের। দলের এমন পারফরম্যান্সে স্বাভাবিকভাবেই সমালোচনার মুখে পড়েছেন কোচিং স্টাফ ও নির্বাচকরা। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড আপাতত তড়িঘড়ি কোনো সিদ্ধান্তে যেতে চাইছে না। বরং পুরো সফর শেষ হওয়ার পর ঠান্ডা মাথায় ব্যর্থতার কারণ বিশ্লেষণের পথেই হাঁটছে তারা।

ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, ১৯ জুলাই ওয়ানডে সিরিজ শেষ করে দল দেশে ফেরার পর একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হবে। সেখানে কোচিং স্টাফ, অধিনায়কসহ সংশ্লিষ্টদের নিয়ে ইংল্যান্ড সফরের পারফরম্যান্স বিশ্লেষণ করা হবে। তার ভাষায়, আন্তর্জাতিক ক্রিকেটে এমন খারাপ সময় আসতেই পারে। বোর্ড এটিকে সাময়িক ছন্দপতন হিসেবেই দেখছে। তবে কোথায় ঘাটতি ছিল এবং কীভাবে দ্রুত ঘুরে দাঁড়ানো যায়, সেটিই হবে আলোচনার মূল বিষয়।

সাইকিয়া আরো স্পষ্ট করেছেন, এই বৈঠকে প্রশাসনিক বা ব্যক্তিগত কোনো বিষয় নয়, কেবল ক্রিকেটীয় দিকগুলোই মূল্যায়ন করা হবে। দলের দুর্বলতা চিহ্নিত করে ভবিষ্যতের পরিকল্পনা সাজানোই হবে বোর্ডের প্রধান লক্ষ্য।

শনিবার অনুষ্ঠিত হবে সিরিজের শেষ টি-টোয়েন্টি। এই ম্যাচেও হারলে ভারতের জন্য অপেক্ষা করছে আরো কয়েকটি বিব্রতকর রেকর্ড। তিন বা তার বেশি ম্যাচের কোনো দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজে প্রথমবারের মতো জয়শূন্য থাকবে তারা। পাশাপাশি আইসিসির টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও হারানোর শঙ্কা রয়েছে। এরপর ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। সেই সফর শেষ করেই জিম্বাবুয়ের বিপক্ষে আরেকটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে শ্রেয়াস আইয়ারের দল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

মন্ত্রীদের সফরে আলোচনায় সিংগাইর, অপূর্ণ উন্নয়নে দীর্ঘশ্বাস!

মন্ত্রীদের সফরে আলোচনায় সিংগাইর, অপূর্ণ উন্নয়নে দীর্ঘশ্বাস!

পাঁচদিন পর চালু চট্টগ্রাম-কক্সবাজার রেল যোগাযোগ

পাঁচদিন পর চালু চট্টগ্রাম-কক্সবাজার রেল যোগাযোগ

ঢাকার সড়ক যেন নদী, অন্তহীন দুর্ভোগে নগরবাসী

ঢাকার সড়ক যেন নদী, অন্তহীন দুর্ভোগে নগরবাসী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App