×

অন্যান্য

তিন বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১০:২১ পিএম

তিন বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

ছবি : সংগৃহীত

দেশের তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (২৭ জুলাই) এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. খালেদ উজ্জামান।

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. হাবীবুর রহমানকে।

এদিকে, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, তারা যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ যেটি আগে ঘটবে, সে সময় পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

নিয়োগের শর্ত অনুযায়ী, উপাচার্যরা নিজ নিজ মূল পদের সমপরিমাণ বেতন-ভাতা এবং বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। পাশাপাশি তাদের সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি অনুযায়ী নির্ধারিত দায়িত্ব পালনের পাশাপাশি উপাচার্য হিসেবে অর্পিত ক্ষমতা ও দায়িত্বও তারা পালন করবেন। প্রয়োজন হলে মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নাচের কথা বলে নৌকায় নিয়ে দুই নৃত্যশিল্পীকে ধর্ষণ!

নাচের কথা বলে নৌকায় নিয়ে দুই নৃত্যশিল্পীকে ধর্ষণ!

‘বাবা-মাকে সুরক্ষা দিতে সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধনী’

আইনমন্ত্রী ‘বাবা-মাকে সুরক্ষা দিতে সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধনী’

পে-স্কেলের প্রজ্ঞাপনের পরই ৭ এসআরও, অনলাইনে হবে বেতন নির্ধারণ

পে-স্কেলের প্রজ্ঞাপনের পরই ৭ এসআরও, অনলাইনে হবে বেতন নির্ধারণ

ব্রিকসের যৌথ ঘোষণায় ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা

ব্রিকসের যৌথ ঘোষণায় ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App