×

যুক্তরাষ্ট্র

মার্কিন নির্বাচনে ৬ ভারতীয় প্রার্থীর জয়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ০৯:৪২ এএম

মার্কিন নির্বাচনে ৬ ভারতীয় প্রার্থীর জয়

বিভিন্ন প্রদেশে স্থানীয় স্তরে লড়েছেন ডজন তিনেক ভারতীয় বংশোদ্ভূত। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি মঙ্গলবার দেশটিতে স্থানীয় সরকার (স্টেট, কাউন্টি এবং স্থানীয় স্তরের জনপ্রতিনিধি) নির্বাচনও অনুষ্ঠিত হয়েছে। নির্বাচিত হয়েছেন আমেরিকান কংগ্রেসের দুই কক্ষের সদস্যেরা। এবার আমেরিকান কংগ্রেসের হাউস অব রিপ্রেজেন্টেটিভসে জয়ী হয়েছেন ছয় ভারতীয় বংশোদ্ভূত। সবাই ডেমোক্র্যাট সদস্য। 

এই ৬ প্রতিনিধিরা হলেন, ওমি বেরা, রাজা কৃষ্ণমূর্তি, রো খান্না, প্রমীলা জয়পাল, শ্রী থানেদার এবং সুহাস সুব্রমণ্যম। ‘সামোসা ককাস’ বলে জনপ্রিয় ভারতীয় বংশোদ্ভূতদের এই তালিকায় সুহাস নতুন সংযোজন। 

জয়ের খবর ঘোষণা করার পর ভার্জিনিয়া থেকে জয়ী সুহাস সেখানের বাসিন্দাদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, ভার্জিনিয়ার মানুষ আমার ওপরে ভরসা রেখেছেন, আমি কৃতজ্ঞ। এই প্রদেশই আমার বাড়ি। এখানে বিয়ে করেছি। এখানে আমি আর আমার স্ত্রী মেয়েদের বড় করে তুলছি। এখানের বাসিন্দাদের সমস্যা আমার ব্যক্তিগত সমস্যা।

বিভিন্ন প্রদেশে স্থানীয় স্তরে লড়েছেন ডজন তিনেক ভারতীয় বংশোদ্ভূত। যা দেখে অনুমান করা যায়, আমেরিকায় মূলধারার রাজনীতিতে ভারতীয় বংশোদ্ভূতদের উৎসাহ এবং অংশগ্রহণ বাড়ছে। 

আরো পড়ুন : আবারো মার্কিন নির্বাচনে দুই মুসলিম নারী জয়ী

বিভিন্ন সমাবেশে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নাগরিকদের রাজনীতিতে বেশি করে যোগদানের জন্য উৎসাহ দিয়েছেন হাউসের সদস্য রাজা কৃষ্ণমূর্তি। তার জনপ্রিয় মন্তব্য, নিজে টেবিলে বসুন। নয়তো কখন খাদ্যতালিকায় আপনার নাম উঠে যাবে ধরতেও পারবেন না। অর্থাৎ পরিস্থিতির নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নিন। আরো বেশি করে রাজনীতিতে যোগ দিন।

আমেরিকান স্টেটগুলির মধ্যে ক্যালিফর্নিয়ায় সবচেয়ে বেশি ভারতীয় বংশোদ্ভূতেরা স্থানীয় স্তরে লড়েছেন। রো খান্না এবং অ্যামি বেরা জিতেছেন ক্যালিফোর্নিয়া থেকে। ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী, ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসও ক্যালিফোর্নিয়া থেকে লড়েছেন।

ভোট পরবর্তী একটি সমীক্ষা বলছে, ভারতীয় বংশোদ্ভূতদের পাশাপাশি ল্যাটিনো বা হিস্পানিক জনগোষ্ঠীর অধিকাংশ ভোট দিয়েছেন কমলা হ্যারিসকে। পেনসিলভেনিয়ায় সবচেয়ে বেশি ল্যাটিনো গোষ্ঠীর ভোট পেয়েছেন কমলা। 

জীবনযাত্রার খরচ, বেকারত্ব, বাড়ি ভাড়া, চিকিৎসার খরচের মতো নিত্যদিনের সমস্যাগুলোতে বেশি জোর দিয়েছেন এই গোষ্ঠীর মানুষ।

টাইমলাইন: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App