×

যুক্তরাষ্ট্র

তিন দেশকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ১১:৪৪ এএম

তিন দেশকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি

অবৈধ অভিবাসী ও মাদকের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তার এই পদক্ষেপগুলো বলবৎ থাকবে। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের দিনই তিনটি দেশের ওপর বড় ধরনের ট্যাক্স আরোপ করতে চান বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশ তিনটি হলো মেক্সিকো, কানাডা ও চীন।

স্থানীয় সময় সোমবার (২৫ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি বলেন, ‘২০ জানুয়ারি প্রথম নির্বাহী আদেশে আমি মেক্সিকো এবং কানাডা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আসা সমস্ত পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করার জন্য প্রয়োজনীয় সমস্ত নথিতে স্বাক্ষর করব।’

আরেকটি পোস্টে ট্রাম্প জানান, তিনি মাদক চোরাচালান মোকাবিলায় ব্যর্থতার দায়ে আমদানি হওয়া চীনের পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করবেন। ঘোষণা অনুযায়ী, অবৈধ অভিবাসী ও মাদকের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তার এই পদক্ষেপগুলো বলবৎ থাকবে।

ট্রাম্প বলেন, মেক্সিকো ও কানাডা-দুই দেশেরই অবৈধ অভিবাসী সংক্রান্ত এই দীর্ঘদিনের সমস্যা সহজেই সমাধান করার পূর্ণ অধিকার ও ক্ষমতা রয়েছে। আমরা তাদের কাছে এই ক্ষমতা ব্যবহারের দাবি করছি এবং যতক্ষণ পর্যন্ত না তারা তা করবে, ততক্ষণ পর্যন্ত তাদের বড় মূল্য দিতে হবে।

এবারের নির্বাচনী প্রচারণার সময়ই সব চীনা পণ্য আমদানির ওপর ৬০ শতাংশ বা তার বেশি শুল্ক আরোপ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। এছাড়া মেক্সিকো থেকে আমদানিকৃত যানবাহনের ওপর এক হাজার শতাংশ বা তারও বেশি শুল্ক আরোপের কথা বলেছিলেন তিনি।

আরো পড়ুন : ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলার ক্ষয়ক্ষতি হিসাব করছে যুক্তরাষ্ট্র



টাইমলাইন: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App