×

যুক্তরাষ্ট্র

ওয়াশিংটনে মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪ সেনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪১ এএম

ওয়াশিংটনে মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪ সেনা

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় স্পেশাল অপারেশনস ইউনিটের চার সেনা সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার (২০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। মার্কিন আর্মি স্পেশাল অপারেশনস কমান্ড জানায়, গত বুধবার স্থানীয় সময় রাত প্রায় ৯টার দিকে এমএইচ-৬০ ব্ল্যাক হক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটিতে থাকা চার সেনা সদস্যই ১৬০তম স্পেশাল অপারেশনস এভিয়েশন রেজিমেন্টের সদস্য ছিলেন এবং দুর্ঘটনায় তারা সবাই প্রাণ হারান।

আরো পড়ুন : ইসরায়েলকে ৬৪০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

শুক্রবার দেওয়া এক বিবৃতিতে কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জনাথন ব্রাগা নিহত সেনাদের পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানান। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে, তবে নিহতদের নাম এখনই প্রকাশ করা হবে না।

এক মুখপাত্রের বরাত দিয়ে জানানো হয়, প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে হেলিকপ্টারের সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং অল্প সময়ের মধ্যেই দুর্ঘটনা ঘটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App