×

যুক্তরাষ্ট্র

ইরাকে নিহত ৬ মার্কিন সেনার পরিচয় প্রকাশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ১১:০০ এএম

ইরাকে নিহত ৬ মার্কিন সেনার পরিচয় প্রকাশ

ছবি : সংগৃহীত

ইরাকের পশ্চিমাঞ্চলে একটি জ্বালানি সরবরাহকারী সামরিক রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন মার্কিন সেনা নিহত হয়েছেন। নিহত সেনাদের পরিচয় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।

পেন্টাগন জানিয়েছে, এই দুর্ঘটনা শত্রুপক্ষের কোনো হামলার কারণে ঘটেনি। কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা এখনো তদন্তাধীন রয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী নিহত ছয় মার্কিন সেনা হলেন, জন ক্লিনার (৩৩), আরিয়ানা সাভিনো (৩১), অ্যাশলি প্রুইট (৩৪), সেথ কোভাল (৩৮), কার্টিস অ্যাংস্ট (৩০) এবং টাইলার সিমন্স (২৮)। এদের মধ্যে প্রথম তিনজন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর সদস্য ছিলেন। বাকি তিনজন যুক্তরাষ্ট্রের এয়ার ন্যাশনাল গার্ডে কর্মরত ছিলেন।

আরো পড়ুন : মোজতবা খামেনির মৃত্যুর দাবি ট্রাম্পের

এদিকে ইরানের খাতাম আল-আম্বিয়া সদর দপ্তর অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের তৈরি শাহেদ ড্রোনের আদলে নির্মিত ‘লুকাস’ নামের ড্রোন ব্যবহার করে এই অঞ্চলে হামলা চালাচ্ছে এবং সেই হামলার দায় ইরানের ওপর চাপানোর চেষ্টা করছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে তুরস্ক, কুয়েত ও ইরাকের মতো প্রতিবেশী ও বন্ধুপ্রতীম দেশগুলোর বিভিন্ন স্থাপনায় যে হামলা চালানো হয়েছে এবং তার দায় ইরানের সশস্ত্র বাহিনীর ওপর চাপানো হচ্ছে, তা এই কৌশলেরই অংশ। তাদের মতে, এর উদ্দেশ্য হলো ইরানি সামরিক বাহিনীর প্রতিরক্ষামূলক ও বৈধ পদক্ষেপগুলোকে প্রশ্নবিদ্ধ করা এবং তেহরানের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সম্পর্কের মধ্যে বিভেদ সৃষ্টি করা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুন্দরবনের বনদস্যু বাহিনীর কাছে জিম্মি ৬ জেলে উদ্ধার

সুন্দরবনের বনদস্যু বাহিনীর কাছে জিম্মি ৬ জেলে উদ্ধার

৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

উত্তরায় ভাঙচুর-লুটপাটের ঘটনায় ১১ আসামির ২ দিনের রিমান্ড

উত্তরায় ভাঙচুর-লুটপাটের ঘটনায় ১১ আসামির ২ দিনের রিমান্ড

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তায় কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তায় কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App