×

যুক্তরাষ্ট্র

ক্যালিফোর্নিয়ায় ইসলামিক সেন্টারে গুলি, নিহত ৫

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৯:০৯ এএম

ক্যালিফোর্নিয়ায় ইসলামিক সেন্টারে গুলি, নিহত ৫

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান দিয়েগো শহরের একটি ইসলামিক সেন্টারে বন্দুকধারীদের গুলিতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন দুই বন্দুকধারীরও মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি ‘বিদ্বেষমূলক অপরাধ’ হিসেবে তদন্ত করা হচ্ছে।

কর্তৃপক্ষ জানায়, সন্দেহভাজন দুই বন্দুকধারীর একজনের বয়স ১৭ বছর এবং অন্যজনের বয়স ১৯ বছর। গুলি চালানোর পর তারা আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার তদন্ত শুরু করেছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। সংস্থাটি এ বিষয়ে জনসাধারণের কাছে তথ্য চেয়ে একটি বিশেষ নম্বরও প্রকাশ করেছে।

এফবিআই কর্মকর্তা মার্ক রেমিলি জানিয়েছেন, এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে কোনো গুলি চালানো হয়নি।

সান দিয়েগোর ক্লেইরমন্ট এলাকায় অবস্থিত ইসলামিক সেন্টারটিতে সান দিয়েগো কাউন্টির সবচেয়ে বড় মসজিদ এবং একটি ইসলামিক স্কুল রয়েছে। স্থানীয় সময় সোমবার (১৮ মে) জোহরের নামাজের আগে সেখানে গুলির ঘটনা ঘটে।

শহরের পুলিশ প্রধান স্কট ওয়াহল বলেন, “যেকোনো সম্প্রদায়ের জন্যই এটি ভয়াবহ দুঃস্বপ্নের মতো ঘটনা।”

কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ইসলামিক সেন্টারের বিদ্যালয়ে থাকা শিশুরা সবাই নিরাপদ আছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সহায়তা কেন্দ্রও খোলা হয়েছে। নিহতদের একজন ওই কেন্দ্রের নিরাপত্তা প্রহরী ছিলেন।

সোমবার বিকেলে সান দিয়েগোর মেয়র টড গ্লোরিয়া সংবাদ সম্মেলনে বলেন, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শিশুরা নিরাপদ আছে, এটিই সবচেয়ে বড় স্বস্তির খবর। তিনি বলেন, স্থানীয় মুসলিম সম্প্রদায়ের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। শহরে তাদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় শার্প মেমোরিয়াল হাসপাতালের এক মুখপাত্র জানান, আহতদের সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে কতজন হাসপাতালে ভর্তি রয়েছেন, সে তথ্য প্রকাশ করা হয়নি।

ইসলামিক সেন্টারের পরিচালক ও ইমাম তাহা হাসান বলেন, আমরা আগে কখনো এমন ট্র্যাজেডির মুখোমুখি হইনি। আমরা আক্রান্ত পরিবারগুলোর পাশে আছি। কোনো উপাসনালয়কে লক্ষ্যবস্তু বানানো অত্যন্ত ন্যক্কারজনক।

আরো পড়ুন : আরব দেশগুলোর অনুরোধে ইরানে নতুন হামলা স্থগিত করল ট্রাম্প

ঘটনার নিন্দা জানিয়েছে কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর)। সংস্থাটির সান দিয়েগো শাখার নির্বাহী পরিচালক তাজহীন নিজাম বলেন, প্রার্থনা বা শিশুদের পড়াশোনার সময় কাউকেই নিজের নিরাপত্তা নিয়ে আতঙ্কে থাকতে হওয়া উচিত নয়।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম বলেন, এই ঘটনায় স্বজন হারানো পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। ঘৃণা ও ধর্মীয় সন্ত্রাসের কোনো স্থান এখানে নেই।

ঘটনাটি সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও অবহিত করা হয়েছে। তিনি এ ঘটনাকে ভয়াবহ পরিস্থিতি বলে মন্তব্য করেছেন।

এ ঘটনার পর লস অ্যাঞ্জেলস শহরের বিভিন্ন মসজিদ ও ইসলামিক কেন্দ্রে পুলিশের টহল বাড়ানো হয়েছে। একইসঙ্গে নিউইয়র্ক শহরের পুলিশও বাড়তি সতর্কতা হিসেবে উপাসনালয়গুলোতে নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘গণমাধ্যমের আয়না নিখুঁত না হলে রাষ্ট্র ও সমাজে ভুল প্রতিবিম্ব তৈরি হয়’

‘গণমাধ্যমের আয়না নিখুঁত না হলে রাষ্ট্র ও সমাজে ভুল প্রতিবিম্ব তৈরি হয়’

ঝিকরগাছায় ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

ঝিকরগাছায় ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

এইচএসসি কেন্দ্রের বাইরে অভিভাবকদের বসার চেয়ার-ছাউনি দেওয়ার নির্দেশ

এইচএসসি কেন্দ্রের বাইরে অভিভাবকদের বসার চেয়ার-ছাউনি দেওয়ার নির্দেশ

সচেতনতার বার্তা দিতে ব্রাজিল-আর্জেন্টিনা প্রীতি ফুটবল

সচেতনতার বার্তা দিতে ব্রাজিল-আর্জেন্টিনা প্রীতি ফুটবল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App