×

যুক্তরাষ্ট্র

ট্রাম্পের বিরুদ্ধে আবারও সরব অলিভিয়া রদ্রিগো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৩:১১ পিএম

ট্রাম্পের বিরুদ্ধে আবারও সরব অলিভিয়া রদ্রিগো

ছবি : সংগৃহীত

মার্কিন পপ তারকা ও গ্র্যামিজয়ী গায়িকা অলিভিয়া রদ্রিগো আবারও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের একটি সিদ্ধান্তের সমালোচনা করেছেন। এবার তিনি নারী স্বাস্থ্যসেবা প্রদানকারী অলাভজনক প্রতিষ্ঠান ‘প্ল্যানড প্যারেন্টহুড’-এর সরকারি অর্থায়ন বন্ধের প্রতিবাদ জানিয়েছেন।

তিনটি গ্র্যামি ও সাতটি বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডজয়ী এই শিল্পী সম্প্রতি তার আসন্ন নারীকেন্দ্রিক সংগীত উৎসব ‘ডেইজি চেইন ফিল্ডস’-এর ইনস্টাগ্রাম ও এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেন।

ভিডিওটির শুরুতে একটি বার্তায় উল্লেখ করা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘প্ল্যানড প্যারেন্টহুড’-এর অর্থায়ন বন্ধে আইন স্বাক্ষর করার পর যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় ৩০টি স্বাস্থ্যকেন্দ্র বন্ধ হয়ে গেছে।

ভিডিওর শুরুতে অলিভিয়া ও কয়েকজন নারীকে গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরে দৃশ্যপট বদলে যায় এবং তারা নাচে অংশ নেন। একই সঙ্গে পর্দায় ভেসে ওঠে একটি বার্তা যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবার অধিকার রক্ষার আন্দোলন অব্যাহত থাকবে।

‘প্ল্যানড প্যারেন্টহুড’ যুক্তরাষ্ট্রের একটি অলাভজনক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, যা দীর্ঘদিন ধরে জন্মনিয়ন্ত্রণ, গর্ভধারণ, যৌনস্বাস্থ্য, গর্ভপাতসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। তবে গর্ভপাতসংক্রান্ত রাজনৈতিক বিতর্কের প্রেক্ষাপটে প্রতিষ্ঠানটি নানা চ্যালেঞ্জের মুখে পড়ে। ২০২৫ সালে প্রেসিডেন্ট ট্রাম্প ‘ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট’-এ স্বাক্ষর করার পর সংস্থাটির সরকারি অর্থায়ন বন্ধ হয়ে যায়।

ক্যারিয়ারের শুরু থেকেই অলিভিয়া রদ্রিগো এই সংস্থার কার্যক্রমের সমর্থক হিসেবে পরিচিত। এ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৫ সালে তিনি ‘প্ল্যানড প্যারেন্টহুড’-এর ‘ক্যাটালিস্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ড’ লাভ করেন।

অলিভিয়ার সাম্প্রতিক অবস্থানের প্রশংসা করেছেন ‘প্ল্যানড প্যারেন্টহুড ফেডারেশন অব আমেরিকা’র প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী অ্যালেক্সিস ম্যাকগিল জনসন। তিনি বলেন, প্রজনন অধিকার এবং স্বাস্থ্যসেবা রক্ষার বিষয়ে সচেতনতা তৈরিতে অলিভিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার জনপ্রিয়তা ব্যবহার করে তিনি এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে সহায়তা করছেন।

উল্লেখ্য, এর আগেও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে প্রকাশ্যে মত দিয়েছেন অলিভিয়া রদ্রিগো। গত জুনে অভিবাসন সংস্থা আইসিই (ICE)-কে ঘিরে বিতর্কের সময়ও তিনি ট্রাম্প প্রশাসনের সমালোচনা করেছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপির সাংগঠনিক সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা, তোলপাড়

বিএনপির সাংগঠনিক সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা, তোলপাড়

একদিনেই হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

একদিনেই হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

মাঠে গড়াচ্ছিল ফুটবল, হঠাৎ বজ্রপাতে প্রাণ গেল খেলোয়াড়ের

মাঠে গড়াচ্ছিল ফুটবল, হঠাৎ বজ্রপাতে প্রাণ গেল খেলোয়াড়ের

১ মাসে সড়কে প্রাণ হারিয়েছেন ৪১৬ জন

১ মাসে সড়কে প্রাণ হারিয়েছেন ৪১৬ জন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App