×

ভিডিও

পূর্ণিমার সাবেক স্বামীকে বিয়ের কারণ জানালেন কেয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪, ১০:৪৭ পিএম

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া। সম্প্রতি বিয়ের পিঁড়িতে বসেছেন এই অভিনেত্রী। গেল ২৮ নভেম্বর বৃহস্পতিবার মধ্যরাতে সামাজিক মাধ্যমে বিয়ের খবরটি জানিয়ে সবার কাছে দোয়া কামনা করেন ৩৯ বছর বয়সী এই সুন্দরী।

জানা গেছে, কেয়ার স্বামীর নাম মোস্তাক কিবরিয়া। যিনি পেশায় একজন ব্যবসায়ী। কিবরিয়ার আরেকটি পরিচয় হলো তিনি দেশের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমার প্রথম স্বামী ছিলেন। ২০০৫ সালে তিনি পূর্ণিমার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু মাত্র বছর দুয়েক পর ২০০৭ সালের ১৫ মে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে কেয়া বিয়ের খবর জানিয়ে লিখেন, আলহামদুলিল্লাহ। বিয়ে করলাম, সবাই আমাদের জন্য দোয়া করবেন। বিয়ে প্রসঙ্গে কেয়া বলেন, হঠাৎ করেই বিয়েটা করা, তেমন কোনো পরিকল্পনা ছিল না। বিয়েটা পারিবারিকভাবেই হয়েছে। আমার ও মোস্তাকের মা চাইছিলেন বিয়েটা হোক। দুই পরিবারের ইচ্ছাতেই বিয়ে হয়েছে। সবাই আমাদের নতুন সংসার জীবনের জন্য দোয়া করবেন। যেন বাকিটা পথ একসঙ্গে পাড়ি দিতে পারি।

প্রেম নাকি পারিবারিকভাবে বিয়ে হয়েছে জানতে চাইলে কেয়া বলেন, সম্পূর্ণ পারিবারিকভাবে বিয়ে হয়েছে। বিয়ের প্রস্তুতির জন্য সময়ও পাইনি। বিয়ের সময় শুধু দুই পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।

মাত্র ১৪ বছর বয়সে মনতাজুর রহমান আকবর নির্মিত ‘কঠিন বাস্তব’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় পা রাখেন চিত্রনায়িকা কেয়া। এরপর একে একে দুই ডজনের মতো সিনেমায় অভিনয় করেন তিনি। নায়ক হিসেবে পান মান্না, রুবেল, আমিন খান, রিয়াজ, ফেরদৌস, শাকিব খানের মতো তারকাদের।

তবে তার ক্যারিয়ার যখন তুঙ্গে ঠিক তখনই কিছু পারিবারিক কারণে সিনেমা থেকে নিজেকে আড়াল করে নেন কেয়া। এরপর ২০১৫ সালে ‘ব্ল্যাক মানি’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে আবারও বড় পর্দায় ফেরেন এই অভিনেত্রী। বর্তমানে তার অভিনীত বেশ কিছু সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় রয়েছে।

এদিকে কেয়া অভিনীত ‘কাঠগোলাপ’ সিনেমাটি সেন্সরজনিত কারণে আটকে রয়েছে। তবে সিনেমাটি বুলগেরিয়া, ভারত, আমেরিকাসহ বিশ্বের নানা চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে ৮টি পুরস্কার জিতেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের বাজারে স্বর্ণের বড় দর পতন

দেশের বাজারে স্বর্ণের বড় দর পতন

সীমান্তে ৮ জনকে পুশইন, বিজিবির প্রতিরোধ

সীমান্তে ৮ জনকে পুশইন, বিজিবির প্রতিরোধ

টিভিতে আজকের খেলা

টিভিতে আজকের খেলা

রাষ্ট্রপতি ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App